সর্বশেষ খবর
Home / সকল আপডেট / প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। গণিতের ২৫টি বহুনির্বাচনি প্রশ্ন
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। গণিতের ২৫টি বহুনির্বাচনি প্রশ্ন

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। গণিতের ২৫টি বহুনির্বাচনি প্রশ্ন

প্রাথমিক গণিত: বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায়–১

১. গুণ কোন প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ? 

ক. যোগ খ. বিয়োগ 

গ. গুণক ঘ. ভাগ

২. ৩৩৫ × ২৬৫ = কত?

  ক. ৮৮৭০০ খ. ৮৮৭৭৫ 

গ. ৮৮৮৭৫ ঘ. ৮৯১১০

৩. গুণ্য × গুণক = কোনটি? 

ক. গুণফল খ. ভাগফল 

গ. ভাগশেষ ঘ. ক্ষেত্রফল

৪. গুণ্য নির্ণয়ের সূত্র কোনটি? 

ক. গুণ্য = গুণক গুণফল খ. গুণ্য = গুণফল গুণক 

গ. গুণ্য = গুণফল + গুণক ঘ. গুণ্য = গুণফল – গুণক 

৫. গুণফল ৮৭০০ ও গুণক ৮৭ হলে গুণ্য কত?

ক. ১০ খ. ৮৭ 

গ. ১০০ ঘ. ৮৭০

৬. গুণক ২০ ও গুণফল ০ হলে গুণ্যের মান কত? 

ক. ২ খ. ২০ 

গ. ০ ঘ. ১

৭. যে সংখ্যাকে গুণ করা হয়, তাকে কী বলে? 

ক. গুণ্য খ. গুণক 

গ. গুণফল ঘ. গুণনীয়ক

৮. গুণক ৩৫ ও গুণফল ০ হলে গুণ্য কত? 

ক. ০ খ. ৩ 

গ. ৩৫ ঘ. ৩৫০

৯. যে সংখ্যা দ্বারা গুণ করা হয়, তার নাম কী? 

ক. গুণ্য খ. গুণক 

গ. গুণফল ঘ. গুণিতক

১০. একটি বইয়ে ১২৬টি পৃষ্ঠা আছে। এরূপ ১০টি বইয়ের পৃষ্ঠা সংখ্যা কত? 

ক. ১২৬০ খ. ১০২৬ 

গ. ১২০০ ঘ. ২৪৬০

১১. গুণ্য ৩৩৩ ও গুণক ২২২ হলে গুণফল কত? 

ক. ৬৬৬ খ. ৩৩৩২২২ 

গ. ৭৩৯২৬ ঘ. ৭৮৫২৬

১২. একটি কলার দাম ১৫ টাকা হলে ২ ডজন কলার দাম কত টাকা? 

ক. ৩০ খ. ৬০ 

গ. ৩০০ ঘ. ৩৬০

১৩. প্রকৃতি প্রতিদিন ২ ঘণ্টা করে হাঁটেন। তিনি প্রতি মাসে কত ঘণ্টা হাঁটেন? 

ক. ৩০ খ. ৫০ 

গ. ৬০ ঘ. ১২০

১৪. সহজ পদ্ধতিতে গুণ করতে গুণ্য ৩০১০ সমান কত লিখতে হবে? 

ক. ৩০০০+১০ খ. ৩০০৯+১ 

গ. ২৯৯৯+১১ ঘ. ৩১০০-৯০

১৫. গুণফল বের করতে হলে গুণ্য ও গুণকের মধ্যে কোন চিহ্ন বসাতে হয়? 

ক. × খ. + 

গ. – ঘ. 

১৬. এক ব্যক্তির দৈনিক আয় ১১৫০ টাকা । তার সাপ্তাহিক আয় কত টাকা? 

ক. ১১৫০ খ. ২৩০০ 

গ. ৪০৫০ ঘ. ৮০৫০

১৭. ৪২২ × ১১১ = ৪৬৮৪২ হলে গুণক কত? 

ক. ৪২২ খ. ১১১

গ. ৪৬৮ ঘ. ৪৬৮৪২

১৮. গুণ্য, গুণক ও গুণফলের মধ্যে সম্পর্ক কী? 

ক. গুণ্য=গুণক +গুণফল খ. গুণক = গুণফল × গুণ্য

গ. গুণ্য × গুণক = গুণফল ঘ. গুণ্য গুণক = গুণফল 

১৯. গুণ করার সুবিধার্থে কোন সংখ্যাটিকে গুণ্য ধরা উচিত? 

ক. বড় খ. ছোট 

গ. উভয়কেই ঘ. গুণ চিহ্ন

২০. গুণ্য, গুণক ও গুণফলের মান কত হলে তিনটি মানই সমান হবে? 

ক. ০ খ. ১ 

গ. ০ ও ১ ঘ. ১০

২১. ৪৫৬ × ১০০–এর গুণফলটি কয় অঙ্কবিশিষ্ট? 

ক. ৩ খ. ৪ 

গ. ৫ ঘ. ৬

২২. পাঁচ অঙ্কের কোন সংখ্যা ১০০ × ৯৯০–এর সমান হবে? 

ক. ৯০০০০ খ. ৯৯০০০

গ. ৯৯৯০০ ঘ. ৯৯৯৯০

২৩. গুণফল ৯৬০০ ও গুণক ৯৬ হলে, গুণ্য কত? 

ক. ৯৬ খ. ১০০

গ. ৯৬০ ঘ. ৯৬০০

২৪. এক ব্যক্তির দৈনিক আয় ১২০০ টাকা। তিনি আগস্ট মাসে কত টাকা আয় করেন? 

ক. ৩৭২০০ খ. ৩৬০০০

গ. ৩৪৮০০ ঘ. ৩৩৬০০

২৫. দুই অঙ্কের কোন সংখ্যা দ্বারা ২০০–কে গুণ করলে গুণফল ১৯৮০০ হবে? 

ক. ৯৯ খ. ৯৮

গ. ৯৪ ঘ. ৮৯

সঠিক উত্তর

১. ক ২. খ ৩. ক ৪. খ ৫. গ ৬. গ ৭. ক ৮. ক ৯. খ ১০. ক ১১. গ ১২. ঘ ১৩. গ ১৪. ক ১৫. ক ১৬. ঘ ১৭. খ ১৮. গ ১৯. ক ২০. গ ২১. গ ২২. খ ২৩. খ ২৪. ক ২৫. ক 

মো. ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক
বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা

About Editor Todaynews24

Check Also

সিলেটে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জন

সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *