সর্বশেষ খবর
Home / জাতীয় / রাজনীতি / কেউ ধাক্কা দিলে পাল্টা ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন না, নেতা-কর্মীদের সমাজকল্যাণমন্ত্রী
কেউ ধাক্কা দিলে পাল্টা ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন না, নেতা-কর্মীদের সমাজকল্যাণমন্ত্রী

কেউ ধাক্কা দিলে পাল্টা ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন না, নেতা-কর্মীদের সমাজকল্যাণমন্ত্রী

বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আপনারা ধৈর্য ধারণ করবেন। কোনো অবস্থাতেই কেউ গালি দিলে তাকেও পাল্টা গালি দেওয়ার চেষ্টা করবেন না। কেউ যদি আপনাকে ধাক্কাও দেয়, কোনো অবস্থাতেই তাকে পাল্টা ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন না। মনে রাখবেন, মানুষ এগুলো পছন্দ করে না। একটা সময় আসলে জনগণই এর জবাব দেবে।’

আজ বুধবার সন্ধ্যা পৌনে সাতটায় দিনাজপুরের বিরামপুরে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেওয়ার এক পর্যায়ে নেতা–কর্মীদের এ কথাগুলো বলেন মন্ত্রী। পৌর শহরের ঢাকা মোড়ে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির বিরামপুর উপজেলা শাখার সভাপতি মিঞা মো. শফিকুল আলম।

স্বৈরাচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘কোনো অবস্থাতেই যাতে পলায়নকৃত বা পতিত স্বৈরাচার এই বাংলাদেশে বা বিরামপুরে কোনো স্থান না পায়। এ জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। কোনো অবস্থাতেই ভাবার কোনো কারণ নেই—জিয়ার সৈনিকেরা, বিএনপির ধানের শীষের সৈনিকেরা ঘুমিয়ে থাকবে। আর আপনারা মনে করেছেন, যা ইচ্ছা তাই করে ফেলবেন। জনগণকে সঙ্গে নিয়ে, জনগণকে পাশে নিয়ে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলার ক্ষমতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে।’

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দিনাজপুরের বিরামপুর পৌরশহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বিজয় মিছিল বের করা হয়

সমাজকল্যাণমন্ত্রী তাঁর বক্তব্যে জানান, বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য ১৭ বছর ধরে চেষ্টা হয়েছিল। কিন্তু দেশের মানুষ ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপিকেই বেছে নিয়েছেন। কাজেই জনগণের ওপর আস্থা রাখতে হবে। জনগণের বিচারই সঠিক বিচার।

আলোচনা সভার আগে জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে জাহিদ হোসেনের নেতৃত্বে বিরামপুর সরকারি কলেজ মাঠ থেকে একটি বিজয় মিছিল বের হয়। পরে মিছিলটি পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক হয়ে ঢাকা মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল ও আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির জেলা শাখার সহসভাপতি তোছাদ্দেক হোসেন, বিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী, পৌর শাখার সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম, হাকিমপুর উপজেলা শাখার সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

About Editor Todaynews24

Check Also

৫ আগস্টে মাহফুজ আলমের ফেসবুক পোস্টের পর আলোচনায় ‘ছোট মাছ-বড় মাছ’ প্রসঙ্গ

৫ আগস্টে মাহফুজ আলমের ফেসবুক পোস্টের পর আলোচনায় ‘ছোট মাছ-বড় মাছ’ প্রসঙ্গ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ না দেওয়ায় নিজেকে ইতিহাস থেকে মুছে ফেলার ইঙ্গিত করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বড় মাছ মেজ বা ছোট মাছকে গিলে খাবে—গত দুই বছরে এ ধরনের ঘটনা ঘটেছে কি না, সেই প্রশ্ন তুলেছেন তিনি। মাহফুজের এই প্রশ্নের পর এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় ‘ছোট মাছ-বড় মাছ’…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *