সর্বশেষ খবর
Home / সকল আপডেট / সোহরাওয়ার্দী কলেজের সামনে জকসুর স্বাস্থ্য সম্পাদক নূর মোহাম্মদের ওপর হামলা
সোহরাওয়ার্দী কলেজের সামনে জকসুর স্বাস্থ্য সম্পাদক নূর মোহাম্মদের ওপর হামলা

সোহরাওয়ার্দী কলেজের সামনে জকসুর স্বাস্থ্য সম্পাদক নূর মোহাম্মদের ওপর হামলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মো. নূর মোহাম্মদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তাঁর মাথা ফেটে গেছে। সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে।

আজ বুধবার সন্ধ্যায় পুরান ঢাকার লক্ষ্মীবাজারে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ইনকিলাব মঞ্চের সদস্য রাকিব শিকদার জানান, গতকালের হামলায় আহত এক সদস্যকে দেখতে তাঁর বাসায় যাওয়ার উদ্দেশে ইনকিলাব মঞ্চের কয়েকজন সদস্য সোহরাওয়ার্দী কলেজের সামনে অপেক্ষা করছিলেন। এ সময় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে ২০-২৫ জন তাঁদের ঘিরে ধরেন। এরপর অজ্ঞাত কাউকে ভিডিও কল দিয়ে নূর মোহাম্মদের পরিচয় নিশ্চিত হয়ে তাঁদের বেধড়ক পেটায় হামলাকারীরা।

হামলায় নূর মোহাম্মদ ছাড়াও ইনকিলাব মঞ্চের সদস্য ইসমাইল হোসেন তানিম, রাকিব শিকদার ও আলফাজ আহত হন। আহত নূর মোহাম্মদ ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন।

ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব ও ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নূর মোহাম্মদের ওপর হামলা করেছে ছাত্রদল।’

ঘটনার বিচার দাবি করে জকসুর সাধারণ সম্পাদক আবদুল আলিম ফেসবুকে লেখেন, ‘ছাত্রদল কি এখন গুন্ডা পোষা শুরু করেছে? সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কর্মীরা জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদসহ নারী শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।’

আবদুল আলিম আরও লেখেন, ‘প্রশাসনকে বলব হামলাকারীদের এখনই বিচারের আওতায় আনুন। নইলে আজ যারা অন্যের ওপর হামলা করছে, কাল তারাই আপনার ওপরও হামলা করবে।’

হামলার অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের একাধিক নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

About Editor Todaynews24

Check Also

প্রতীকী কবর, ভাস্কর্যসহ যা যা দেখা যাবে জুলাই স্মৃতি জাদুঘরে

প্রতীকী কবর, ভাস্কর্যসহ যা যা দেখা যাবে জুলাই স্মৃতি জাদুঘরে

দুই বছর আগেও রাজধানীর শেরেবাংলা নগরের ১৭ একর জায়গার ওপর এই আবাসিক ভবনের নাম ছিল ‘গণভবন’। এটি ছিল সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। ছাত্র–জনতার প্রবল আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দোর্দণ্ড প্রতাপশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাসভবন ছেড়ে ভারতে পালিয়ে যান। এর পরপরই হাজারো বিক্ষুব্ধ জনতা ভবনটিতে ঢুকে লন্ডভন্ড করে দেন। ভবনটি এখন ‘জুলাই ৩৬…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *