সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ১২৪৬ কোটি টাকায় ব্রাজিলিয়ান মিডফিল্ডার কিনছে আর্সেনাল
১২৪৬ কোটি টাকায় ব্রাজিলিয়ান মিডফিল্ডার কিনছে আর্সেনাল

১২৪৬ কোটি টাকায় ব্রাজিলিয়ান মিডফিল্ডার কিনছে আর্সেনাল

মিকেল আরতেতা ২০১৯ সালের ডিসেম্বরে কোচ হয়ে আসার পর দলবদলে এরই মধ্যে ৯৩ কোটি পাউন্ড খরচ করেছে আর্সেনাল। ২২ বছর পর গত মৌসুমে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর দেখা যাচ্ছে, দলবদলের বাজারে খরচে রাশ টানার ইচ্ছা নেই গানারদের।

সেটার কারণ সম্ভবত এই মৌসুমে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। সে জন্য মাঝমাঠ আরও গোছানোর ‘মাস্টারপ্ল্যান’ আগেই করে রেখেছিলেন আরতেতা। এর অংশ হিসেবে এবার এমিরেটস স্টেডিয়ামে পা রাখছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারাইস। নিউক্যাসল ইউনাইটেডের এই অধিনায়কের দিকে বেশ আগে থেকেই নজরে রেখেছিলেন আরতেতা। এবার নিয়ে আসছেন আর্সেনালেই।

ব্রিটিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গিমারাইসকে কিনতে ৭ কোটি ৫০ লাখ পাউন্ডের (১ হাজার ২৪৬ কোটি ৯০ লাখ টাকা) চুক্তিতে সম্মত হয়েছে আর্সেনাল। বিবিসি স্পোর্ট জানিয়েছে, চুক্তিটি অফিশিয়াল হওয়া সময়ের ব্যাপার। আনুষ্ঠানিকতা শেষ করতে গিমারাইস এখন স্পেনের লা মানগায় নিউক্যাসলের অনুশীলন ক্যাম্প ত্যাগের অনুমতি পাওয়ার অপেক্ষায় আছেন।

নিউক্যাসল অবশ্য গিমারাইসকে ধরে রাখার চেষ্টা করেছে। সেন্ট জেমস পার্কে চুক্তির মেয়াদ ফুরোতে আরও দুই বছর বাকি ছিল তাঁর। সুযোগ ছিল মেয়াদ আরও এক বছর বাড়ানোরও। কিন্তু ২৮ বছর বয়সী গিমারাইস আর্সেনালে চলে যেতে আগ্রহী।

বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে ব্রুনো গিমারাইস

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, এর আগে বিভিন্ন শর্তযুক্ত ‘অ্যাড-অনস’ মিলিয়ে ৭ কোটি ৫০ লাখ পাউন্ডের প্রস্তাব করেছিল আর্সেনাল। কিন্তু এবার বোনাস শর্ত ছাড়া একই দাম বলার পর গিমারাইসকে ছেড়ে দিতে রাজি হয়েছে নিউক্যাসল।

দলবদলের এই অর্থ ২৪ মাসের মধ্যে পরিশোধ করা হবে। এতে একদিকে যেমন প্রিমিয়ার লিগের আর্থিক নীতিমালা বজায় রাখতে নিউক্যাসলের সুবিধা হবে, তেমনি চলতি দলবদলেই গিমারাইসের বিকল্প খেলোয়াড় কেনার অর্থ হাতে পাবে তারা।

আর্সেনাল চলতি সপ্তাহেই গিমারাইসের মেডিক্যাল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। ২০২৫ কারাবাও কাপের ফাইনালে লিভারপুলকে হারিয়ে ১৯৫৫ সালের পর নিউক্যাসলের প্রথম বড় ঘরোয়া ট্রফি জেতাতেও নেতৃত্ব দেন গিমারাইস।

২০২২ সালের জানুয়ারিতে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ থেকে নিউক্যাসলে যোগ দেন গিমারাইস। ধীরে ধীরে সেখানে নিজেকে তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ‘ম্যাগপাই রবিন’দের হয়ে ১৯৫টি ম্যাচে ৩১ গোল করেছেন। এমন অভিজ্ঞ একজন খেলোয়াড়কে হারানোর আগে নিউক্যাসলকে অ্যান্থনি গর্ডন ও সান্দ্রো তোনালিকেও বিদায় জানাতে হয়েছে।

About Editor Todaynews24

Check Also

প্রতীকী কবর, ভাস্কর্যসহ যা যা দেখা যাবে জুলাই স্মৃতি জাদুঘরে

প্রতীকী কবর, ভাস্কর্যসহ যা যা দেখা যাবে জুলাই স্মৃতি জাদুঘরে

দুই বছর আগেও রাজধানীর শেরেবাংলা নগরের ১৭ একর জায়গার ওপর এই আবাসিক ভবনের নাম ছিল ‘গণভবন’। এটি ছিল সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। ছাত্র–জনতার প্রবল আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দোর্দণ্ড প্রতাপশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাসভবন ছেড়ে ভারতে পালিয়ে যান। এর পরপরই হাজারো বিক্ষুব্ধ জনতা ভবনটিতে ঢুকে লন্ডভন্ড করে দেন। ভবনটি এখন ‘জুলাই ৩৬…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *