সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ক্যাডেট কলেজে ভর্তি ২০২৭। ব্যাকরণকে বলা হয় ভাষার ‘সংবিধান’
ক্যাডেট কলেজে ভর্তি ২০২৭। ব্যাকরণকে বলা হয় ভাষার ‘সংবিধান’

ক্যাডেট কলেজে ভর্তি ২০২৭। ব্যাকরণকে বলা হয় ভাষার ‘সংবিধান’

বাংলা: ব্যাকরণ

প্রশ্ন: ‘আমারে তুমি করিবে ত্রাণ’—এ বাক্যে ‘আমারে’ পদটি কোন কারকে কোন বিভক্তি?

উত্তর: সম্প্রদান কারকে চতুর্থী।

প্রশ্ন: ‘নৌকা ঘাটে বাঁধা’—‘ঘাটে’ কোন কারকে কোন বিভক্তি?

উত্তর: অধিকরণে সপ্তমী।

প্রশ্ন: ‘ধর্মের কল বাতাসে নড়ে’ বাক্যটিতে ‘বাতাসে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

উত্তর: করণে সপ্তমী।

প্রশ্ন: ‘বাঘে-মহিষে এক ঘাটে পানি খায়’—‘বাঘে-মহিষে’ কোন কর্তা?

উত্তর: ব্যতিহার কর্তা।

প্রশ্ন: ‘খেজুর রসে গুড় হয়’ ‘খেজুর রসে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

উত্তর: অপাদানে সপ্তমী।

প্রশ্ন: ‘সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা?’ নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

উত্তর: অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি।

প্রশ্ন: ‘জিজ্ঞাসিব জনে জনে’—এখানে ‘জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি?

উত্তর: কর্মে সপ্তমী।

প্রশ্ন: ‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?’—এখানে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি?

উত্তর: কর্মে সপ্তমী।

প্রশ্ন: ‘ফুলে ফুলে ঘর ভরেছে’—‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি?

উত্তর: করণে সপ্তমী।

প্রশ্ন: ‘তিলে তৈল হয়’। এতে ‘তিল’ শব্দটি কোন কারক?

উত্তর: অপাদান কারক।

প্রশ্ন: ‘অন্ধজনে দেহ আলো’—এখানে ‘অন্ধজনে ’কোন কারকে কোন বিভক্তি?

উত্তর: সম্প্রদানে সপ্তমী।

প্রশ্ন: চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি?

উত্তর: ভাষারীতি সরল ও সাবলীল।

প্রশ্ন: নাটকের সংলাপের উপযোগী ভাষা কোনটি?

উত্তর: চলিত।

প্রশ্ন: কোনটি সন্ধির উদ্দেশ্য?

উত্তর: ধ্বনিগত মাধুর্য সম্পাদন।

প্রশ্ন: ভাষার ‘সংবিধান’ বলা হয় কাকে?

উত্তর: ব্যাকরণ।

প্রশ্ন: বাংলা বর্ণমালায় কার চিহ্ন কয়টি?

উত্তর: ১০টি।

প্রশ্ন: মৌলিক স্বরধ্বনি কয়টি?

উত্তর: ৭টি।

মোস্তাফিজুর রহমান, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

About Editor Todaynews24

Check Also

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে, আহত ১২ 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী বাসের চাকা পাংচার হয়ে উল্টে খাদে পড়ে ১২ জন যাত্রী আহত হয়েছেন।  রোববার সকাল ১১টার দিকে উপজেলার কুমিল্ল-সিলেট মহাসড়কের খাড়েরা ইউনিয়নের গোলাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *