জাতীয় সংসদ নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকার ও প্রতিশ্রুতি থেকে বিএনপি সরে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিলেও সরকার গঠনের পাঁচ মাস পার হলেও তার একটিও বাস্তবায়ন করেনি দলটি।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে নীলফামারীর জলঢাকা উপজেলা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।