সর্বশেষ খবর
Home / সকল আপডেট / রং সম্পর্কে যা জানা জরুরি
রং সম্পর্কে যা জানা জরুরি

রং সম্পর্কে যা জানা জরুরি

বসতবাড়ি বা কাঠামোর সৌন্দর্যবর্ধনের পাশাপাশি রোদ, বৃষ্টি ও আর্দ্রতা থেকে দেয়ালকে দীর্ঘমেয়াদি সুরক্ষাও করে রং। তাই সঠিক রং নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ যেসব বিষয় জানা জরুরি:

পরিবেশ ও স্বাস্থ্যবান্ধবতা: বর্তমানে সিসামুক্ত এবং লো-ভিওসি যুক্ত রং বাজারে পাওয়া যায়। পরিবারের সদস্য বিশেষ করে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে গন্ধহীন ও পরিবেশবান্ধব রং নির্বাচন করা উচিত।

ধরন অনুযায়ী রং: ঘরের ভেতরের জন্য ইমালশন বা প্লাস্টিক পেইন্ট এবং বাইরের জন্য রোদ-বৃষ্টি প্রতিরোধী ‘ওয়েদার কোট’ ব্যবহার করতে হয়। কাঠের বা মেটালের জন্য এনামেল রং উপযুক্ত।

প্রাইমার ও সারফেস প্রস্তুতি: সরাসরি দেয়ালের ওপর রং করা উচিত নয়। দীর্ঘস্থায়িত্ব ও নিখুঁত ফিনিশিং পেতে মূল রঙের আগে মানসম্মত প্রাইমার ও পুট্টির সঠিক প্রয়োগ জরুরি। 

রক্ষণাবেক্ষণ ও টেকসই গুণ: এমন রং বেছে নিন, যা সহজে পানি দিয়ে পরিষ্কার করা যায়। যাতে ফাঙ্গাস, ড্যাম্প বা ব্যাকটেরিয়া বাসা বাঁধতে না পারে।

রঙের মনস্তাত্ত্বিক প্রভাব: হালকা রং ঘরের আলোকে প্রতিফলিত করে ঘরকে বড় ও উজ্জ্বল দেখায়; অন্যদিকে গাঢ় রং ঘরে একটি উষ্ণ ও অভিজাত পরিবেশ তৈরি করে।

About Editor Todaynews24

Check Also

বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো ‘কণ্ঠপ্রভা’

ঢাকা, ১২ জুলাই: কবিতা ও আবৃত্তিচর্চাকে নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃত করতে ‘আবৃত্তি বৃত্তান্ত’-এর উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *