সর্বশেষ খবর
Home / জাতীয় / স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা হলেন এহসানুল হক সমাজী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা হলেন এহসানুল হক সমাজী

সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কৌঁসুলি দলের বিশেষ উপদেষ্টা (স্পেশাল প্রসিকিউটোরিয়াল অ্যাডভাইজার) পদে বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বুধবার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে দায়িত্ব পালনকারী এ আইনজীবীকে সরকার গত ২৭ আগস্ট একই পদে নিয়োগ করেছিল। তবে তিনি তা নিতে অপারগতা প্রকাশ করেন।

পরে গত নভেম্বরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার তথ্য মিডিয়ায় প্রকাশ পায়। কিন্তু তিনি কয়েকজন আসামির পক্ষে মামলা লড়তে ফাইল রিসিভ করায় সে পদেও দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। এর একমাস পর আবার তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কৌঁসুলি দলের ‘বিশেষ উপদেষ্টার’ দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন করা হয়েছে।

প্রজ্ঞাপন বলা হয়েছে, আইনজীবী এহসানুল হক সমাজী অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-আধাসরকারি বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক বাদ দেওয়ার শর্তে এ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন।

বর্তমানে এ আইনজীবী বিদেশে অবস্থান করছেন। নিয়োগের বিষয়ে দেশে আসার পর দায়িত্ব নেওয়ার বিষয়ে তিনি তার অবস্থান পরিস্কার করবেন বলে জানিয়েছেন।

 

About Editor Todaynews24

Check Also

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের আজকের এদিনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *