সর্বশেষ খবর
Home / জাতীয় / হরিপুরে ভাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহাজাহান আলী সরকারের গণসংযোগ

হরিপুরে ভাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহাজাহান আলী সরকারের গণসংযোগ

কবিরুল ইসলাম কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ৬নং ভাতুরিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়াম্যান প্রার্থী শাহজাহান আলী সরকার।

সারা দেশে ন্যায় দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নে ঘোড়া প্রতীক বরাদ্দ পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যাপক প্রচার প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন শাহজাহান আলী সরকার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ৬নং ভাতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও, জিগাঁও, টেংরিয়া, ঝাড়বাড়ি ও কাঠালডাঙ্গী বাজারসহ বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করে ভোট চাইছেন।

৬নং ভাতুরিয়া ইউনিয়নের ভোটাররা বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহজাহান আলী সরকার এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার সময় ব্যাপক উন্নয়ন করেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো তাকে আমরা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করতে চাই। ইনশাআল্লাহ তিনি এবারও দলমত নির্বিশেষে সবার ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হবে।

শাহজাহান আলী সরকার বলেন,আমাকে যদি এই ইউনিয়নের জনগন আবারো তাদের ভোট দিয়ে জয় যুক্ত করেন তাহলে এই ইউনিয়নের উন্নয়ন ঘটাবো,রাস্তা ঘাট,ব্রিজ কালর্ভাট,ধর্মীয় প্রতিষ্ঠান,আমার ইউনিয়নে অনেক মানুষ আছে কাজ করতে পারেনা৷ তাদের কর্ম সংস্থান ও রেশন কার্ডের ব্যবস্থা করে দিব ৷ এই ইউনিয়নের জনগণ দলমত নির্বিশেষে আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে গতবার চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি অত্র ইউনিয়নের জন-সাধারণের সুখে-দুঃখে পাশে থেকেই সেবা দিয়েছি ও ইউনিয়নের উন্নয়নে কাজ করেছি। আমি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয়, সব সময় এলাকার জনগণের উন্নয়নে কাজ করেছি তাই আমাকে এই ইউনিয়নের ভোটাররা দলমত নির্বিশেষে আবারো চেয়ারম্যান নির্বাচিত করবে আমি আশ্বাবাদী।

About todaynews24

Check Also

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের আজকের এদিনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *