সর্বশেষ খবর
Home / জাতীয় / রাজনীতি / নুরুল হক নুর: আ. লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো আপস নয়

নুরুল হক নুর: আ. লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো আপস নয়

আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো আপস চলবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার রাজধানীর মিরপুর-১০ নম্বরের ফকির বাড়ি লেনে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশে যে ফ্যাসিবাদ কায়েম করেছে তার পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর সবাই নিজ নিজ কাজে ফিরে গেছে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে পরাজিত শক্তি যেকোনো সময় ফিরে আসতে পারে, তাই সবাইকে সজাগ থাকতে হবে।

বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়াগুলো পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে, যেখানে হিন্দু ভাইদের ওপর নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে- এমন নির্লজ্জ মিথ্যাচার আর হতে পারে না। ভারতে বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলা করেছে।

একদিকে অপপ্রচার অন্যদিকে হামলা, এসব করে ভারত যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চাইছে। আমরা বলছি দুই দেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, তাহলে ভারত কেন বিরূপ আচরণ করছে।তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে যে দানবীয় রাষ্ট্র গড়ে তুলেছিল, তার পরিবর্তনের জন্য ছাত্র-জনতা জীবন দিয়েছিল।

রাতারাতি নির্বাচন হলে এই পরিস্থিতির পরিবর্তন হবে না। আমরা এই সরকারকে সময় দিতে চাই।সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠনে করে দেশ সংস্কারকে এগিয়ে নিতে হবে।

সরকারের সব দলের প্রতিনিধি থাকলে তখন রাস্তায় আর আন্দোলন হবে না এবং সবার অংশগ্রহণ থাকলে রাষ্ট্র সংস্কারের কাজকে এগিয়ে নেওয়া সহজ হবে।

About Editor Todaynews24

Check Also

নতুন নিয়োগ পাওয়া ২৫ বিচারপতির শপথ দুপুরে

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনা করতে প্রাথমিকভাবে ২ বছরের জন্য ২৫ জনকে অতিরিক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *