সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ৬০ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের, বাংলাদেশের ওপর ১০ শতাংশ
আগে ট্রাম্পের আরোপ করা ১০ শতাংশ সাময়িক বৈশ্বিক শুল্কের মেয়াদ শুক্রবার শুক্রবার রাত ১২টা ১ মিনিটে শেষ হবে। ঠিক তখনই নতুন শুল্কহার কার্যকর হবে।

৬০ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের, বাংলাদেশের ওপর ১০ শতাংশ

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

জোরপূর্বক শ্রমবিরোধী নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থতার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন এই শুল্ক আরোপ করল।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারের এক নোটিশে নতুন এই শুল্ক ঘোষণা করা হয়।

ঘোষিত শুল্কের হার ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বাংলাদেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এই তালিকায় আরও রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, জর্ডান, ত্রিনিদাদ ও টোবাগো।

ইউরোপীয় ইউনিয়ন (২৭ দেশের জোট), তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডের ক্ষেত্রে আগে থেকে বিদ্যমান শুল্কের সঙ্গে মিলিয়ে মোট ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

দেশগুলোর ওপর ঘোষিত শুল্কের হার ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ

বাকি ৩৮টি দেশের ক্ষেত্রে ১২ দশমিক ৫ শতাংশ শুল্কহার নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আছে চীন ও ভিয়েতনাম।

যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েলের ওপরও শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কহার ১২ দশমিক ৫ শতাংশ।

যুক্তরাষ্ট্রের পথে থাকা পণ্য ২৮ জুলাই রাত ১২টা ১ মিনিট পর্যন্ত এই শুল্কহার থেকে অব্যাহতি পাবে

আগে ট্রাম্প প্রশাসনের আরোপ করা ১০ শতাংশ সাময়িক (১৫০ দিনের জন্য) বৈশ্বিক শুল্কের মেয়াদ শুক্রবার শুক্রবার রাত ১২টা ১ মিনিটে শেষ হবে। ঠিক সেই সময় থেকেই নতুন আরোপিত এই শুল্কহার কার্যকর হবে।

তবে যুক্তরাষ্ট্রের পথে থাকা পণ্য ২৮ জুলাই রাত ১২টা ১ মিনিট পর্যন্ত এই শুল্কহার থেকে অব্যাহতি পাবে।

About Editor Todaynews24

Check Also

গুগল ক্রোমের গতি বাড়ানোর সহজ ৫ কৌশল

গুগল ক্রোমের গতি বাড়ানোর সহজ ৫ কৌশল

আপনি হয়তো এই লেখাটি গুগল ক্রোম ব্রাউজারে বসেই পড়ছেন; কারণ জনপ্রিয়তার দিক থেকে গুগল ক্রোম এখন বিশ্বজুড়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে। বিশ্বের প্রায় দুই-তৃতীয়াংশের বেশি মানুষ ওয়েবে চলাচলের জন্য এই ব্রাউজারটি ব্যবহার করেন। চালু হওয়ার প্রায় দুই দশক পর সবগুলো ব্রাউজারকে ছাপিয়ে এটি আধুনিক ওয়েবের অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে। গতিময় পারফরম্যান্স, পরিচ্ছন্ন ইন্টারফেস…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *