সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ফরিদপুরে বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ছড়ানোর পর দল থেকে বহিষ্কার
ফরিদপুরে বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ছড়ানোর পর দল থেকে বহিষ্কার

ফরিদপুরে বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ছড়ানোর পর দল থেকে বহিষ্কার

ফরিদপুরে এক নারীর সঙ্গে বিএনপির এক নেতার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত নেতা ওবায়দুর রহমান (৪৮) সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি আলীয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধের সঙ্গে জড়িত থাকার অপরাধে আলীয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দলের সব পর্যায়ের নেতা–কর্মীদের তাঁর সঙ্গে দলীয় সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।

জানা গেছে, সম্প্রতি ওবায়দুর রহমানের সঙ্গে এক নারীর ৫ মিনিট ৩৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বহিষ্কারের পর এ বিষয়ে বক্তব্য জানতে ওবায়দুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল ধরেননি। তবে এর আগে তিনি দাবি করেছিলেন, ভিডিওটি এআই দিয়ে বানানো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া বলেন, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ার পর দলীয়ভাবে বিষয়টি যাচাই-বাছাই করা হয়। ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ার পরই জরুরি সভা ডেকে ওবায়দুর রহমানকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

About Editor Todaynews24

Check Also

ভারতের মূলধারার সংবাদমাধ্যমের প্রতি তরুণদের কেন এত ক্ষোভ

ভারতের মূলধারার সংবাদমাধ্যমের প্রতি তরুণদের কেন এত ক্ষোভ

ভারতের চলমান ছাত্র আন্দোলন অতীতের অন্যান্য বিক্ষোভের চেয়ে স্পষ্টত আলাদা। কারণ, এখানকার শিক্ষার্থীরা মোদি সরকার এবং মূলধারার সংবাদমাধ্যমের মধ্যকার অশুভ আঁতাতের দিকে সরাসরি আঙুল তুলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *