Monday , 23 February 2026 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / জাতীয় / হরিপুরে জাতীয় সমাজসেবা দিবস-২০২২ উদযাপিত

হরিপুরে জাতীয় সমাজসেবা দিবস-২০২২ উদযাপিত

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

’মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার ঠাকুরগাঁওয়ের হরিপুরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস-২০২২ ।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদফতর আয়োজনে এবং বেসরকারি সংস্থা সমূহের যৌথ উদ্যোগে সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদের অডিটর রুমে উপজেলা সমাজসেবা অফিসার রাফিউল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম।

আলোচনা শেষে প্রতবন্ধি সুবিধাভোগিদের মাঝে চেক ও লোন বিতরণের চেক হস্তান্তর করা হয়। সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন।

About todaynews24

Check Also

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের আজকের এদিনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *