সর্বশেষ খবর
Home / সকল আপডেট / সাইংসাইংওয়াং মারমার স্বপ্ন চিত্রশিল্পী হওয়ার
সাইংসাইংওয়াং মারমার স্বপ্ন চিত্রশিল্পী হওয়ার

সাইংসাইংওয়াং মারমার স্বপ্ন চিত্রশিল্পী হওয়ার

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার একটি প্রত্যন্ত গ্রামের মেধাবী শিক্ষার্থী সাইংসাইংওয়াং মারমা। তার গ্রামের নাম থলি পাড়া। তিন ভাইবোনের মধ্যে তিনি সবার বড় মেয়ে। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি তার গভীর আগ্রহ। অবসরে কাগজ, খাতা কিংবা দেয়ালে নানা ধরনের ছবি এঁকে নিজের সৃজনশীলতার পরিচয় দিয়েছেন।

সাইংসাইংওয়াং মারমা কচ্ছপতলী আলোর পাঠশালার নবম শ্রেণির শিক্ষার্থী। তাঁর স্বপ্ন হলো ভবিষ্যতে একজন ভালো চিত্রশিল্পী হওয়ার। তিনি মনে করেন, শিল্প মানুষের মনের ভাষা প্রকাশের অন্যতম সুন্দর মাধ্যম ছবি আঁকা। তাই নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজের দক্ষতা আরও বাড়িয়ে তুলতে চান। পরিবারের সদস্যরাও তার এই স্বপ্ন পূরণে সার্বিক উৎসাহ দিয়ে থাকেন।

তিনি পড়াশোনার পাশাপাশি চিত্রাঙ্কনে সময় দেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার তীব্র আগ্রহ প্রকাশ করেন। ভবিষ্যতে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও একজন দক্ষ শিল্পী হিসেবে নিজের পরিচয় গড়ে তোলার লক্ষ্য তাঁর।

সাইংসাইংওয়াং মারমার মতো প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান শিক্ষার্থীরা যথাযথ সুযোগ-সুবিধা ও সঠিক প্রশিক্ষণ পেলে দেশের শিল্প-সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তাঁর এই সুন্দর স্বপ্ন সফল হোক—এটাই সকলের প্রত্যাশা।

About Editor Todaynews24

Check Also

ফিলিং স্টেশনে এবার গ্যাসের জন্য দীর্ঘ লাইন

ফিলিং স্টেশনে এবার গ্যাসের জন্য দীর্ঘ লাইন

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাধার পর গত মার্চ–এপ্রিলজুড়ে ফিলিং স্টেশনগুলোতে ছিল জ্বালানি তেলের জন্য গাড়ির দীর্ঘ সারি। সেই চিত্র ফিরে এসেছে এখন সিএনজি স্টেশনে। এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে দেশে গ্যাস–সংকট দেখা দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে রাজধানীর জনজীবনে। কোথাও রান্নার চুলা জ্বলছে না, আবার কোথাও থমকে গেছে শিল্পকারখানার চাকা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজিচালিত যানবাহনের চালকেরা। ফিলিং…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *