সর্বশেষ খবর
Home / সকল আপডেট / সাংবাদিক কিসমত খন্দকার মারা গেছেন
সাংবাদিক কিসমত খন্দকার মারা গেছেন

সাংবাদিক কিসমত খন্দকার মারা গেছেন

সাংবাদিক খন্দকার মোহাম্মদ আবুল হাসনাত (কিসমত খন্দকার) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর আফতাবনগরের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

পরিবারের সদস্যরা জানান, রাতেই কিসমত খন্দকারের মরদেহ টাঙ্গাইলের মির্জাপুরে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। বৃহস্পতিবার বাদ জোহর পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

কিসমত খন্দকার দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাংবাদিকতা করেছেন। তিনি অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ছিলেন।

কিসমত খন্দকারের মৃত্যুতে ইআরএফ ও ডিআরইউর শীর্ষ নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

About Editor Todaynews24

Check Also

সালমান দাঁড়ালেন আসামের অসহায় বন্যাদুর্গতদের পাশে

​​​​​​​বলিউড সুপারস্টার সালমান খান শুধু সিনেমাতে নয়, অভিনয়ের পাশাপাশি আসামের বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন। নিজের দাতব্য সংস্থা বিয়িং হিউম্যান এবং সালমান খান ফ্যান ক্লাব (এসকেএফসি) আসামের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত এলাকায় ধাপে ধাপে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *