বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দেশের অন্যতম দূরদর্শী ও দেশপ্রেমিক নেতা, যার হাতেই আধুনিক বাংলাদেশের ভিত্তি রচিত হয়েছিল। মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে তিনি দেশের প্রতিটি খাতে যুগান্তকারী উন্নয়ন ও সার্বভৌমত্ব সুরক্ষায় ঐতিহাসিক ভূমিকা রেখে গেছেন।
রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জেটেব আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।