সর্বশেষ খবর
Home / সকল আপডেট / রাঙামাটির বাজারে বিক্রি হচ্ছিল হরিণের মাংস, অভিযানে জব্দ করল বন বিভাগ
রাঙামাটির বাজারে বিক্রি হচ্ছিল হরিণের মাংস, অভিযানে জব্দ করল বন বিভাগ

রাঙামাটির বাজারে বিক্রি হচ্ছিল হরিণের মাংস, অভিযানে জব্দ করল বন বিভাগ

রাঙামাটি শহরের একটি বাজারে বিক্রির জন্য আনা পাঁচ কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের সমতাঘাট বাজার থেকে এই মাংস জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বন বিভাগ।

বন বিভাগ জানায়, একদল শিকারি জঙ্গল থেকে ধরা একটি মায়া হরিণ জবাই করে শহরের সমতাঘাট বাজারে বিক্রি করছিলেন—এমন খবরে তাঁরা ঘটনাস্থলে যান। তবে তাঁদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যান। এ কারণে কাউকে আটক করা যায়নি। তবে ঘটনাস্থল থেকে পাঁচ কেজি মাংস জব্দ করা হয়।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, ‘আমাদের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা মাংস রেখে পালিয়ে যায়। মাংসগুলো জব্দ করা হয়েছে। আজ আদালতের অনুমতি সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

About Editor Todaynews24

Check Also

এলিমেন্টস নিয়ে বিজ্ঞান বক্তৃতা আজ

১ আগস্ট, শনিবার (আজ) বিকেল ৪টা ৩০ থেকে ৬টা পর্যন্ত কারওয়ান বাজারের প্রগতি ভবনে (১০ তলা, প্রথম আলো কনফারেন্স রুম) একটি বিজ্ঞান বক্তৃতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘মহাবিশ্বের জ্যামিতি: এলিমেন্টস, নন-ইউক্লীডিয় জ্যামিতি এবং রিলেটিভিটি’ শিরোনামের এ বিজ্ঞান বক্তৃতার আয়োজক দেশের জনপ্রিয় বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।এ আয়োজনে আলোচক হিসেবে থাকবেন বিজ্ঞানবক্তা আসিফ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎকৌশল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *