ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। এর মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেওয়া আগের নীতিই বহাল রাখলেন তিনি।
ব্লুমবার্গের এক প্রতিবেদনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পুনরায় জোরদার হওয়ার প্রেক্ষাপটে সম্প্রতি ব্রিটেনের কৌশলগত অবস্থান পর্যালোচনায় জ্যেষ্ঠ মন্ত্রী ও সরকারের নীতি-নির্ধারক কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই যুক্তরাজ্য নীতিগতভাবে মার্কিন বাহিনীকে ঘাঁটি ব্যবহারের সবুজ সংকেত দেয়। তবে এ সিদ্ধান্তের বিষয়ে ১০ ডাউনিং স্ট্রিট বা ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।