আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে সব ধরনের চাঁদাবাজি ও হয়রানিমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ফারুক আহমেদ। একই সঙ্গে বাহিনীর কোনো সদস্যকে মহাসড়কে অবৈধ লেনদেন বা টোল আদায়ের সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন গত ৭ জুলাই হাইওয়ে পুলিশের শীর্ষ পদে দায়িত্ব নেওয়া এই কর্মকর্তা।