সর্বশেষ খবর
Home / সকল আপডেট / আজকের বিনিময় হার
আজকের বিনিময় হার

আজকের বিনিময় হার

আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্যসংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে।

আজ প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, ডলারের দাম কিছুটা বেড়েছে। বাজারে ডলারের গড় দাম বেড়ে হয়েছে ১২৩ দশমিক ৬৯ টাকা। মাঝে এক দিন কমার পর আজ আবার ডলারের দাম বাড়ল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, আজ দেশের মুদ্রাবাজারে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। দাম বৃদ্ধির তালিকায় আছে ইউয়ান, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার। দাম হ্রাসের তালিকায় আছে ইউরো, পাউন্ড ও ইয়েন। অপরিবর্তিত আছে রুপির দাম।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।

About Editor Todaynews24

Check Also

হেপাটাইটিস প্রতিরোধে চাই সামাজিক অংশগ্রহণ 

হেপাটাইটিস প্রতিরোধে চাই সামাজিক অংশগ্রহণ 

দেশের প্রায় এক কোটি মানুষ হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সিতে আক্রান্ত। বিশ্বে যে ১০ দেশে হেপাটাইটিসে মৃত্যু বেশি, সেই তালিকায় বাংলাদেশ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *