সর্বশেষ খবর
Home / সকল আপডেট / মুঠোফোন হ্যাক করে অ্যাপের মাধ্যমে ব্যাংক হিসাব থেকে টাকা আত্মসাত, গ্রেপ্তার ১
মুঠোফোন হ্যাক করে অ্যাপের মাধ্যমে ব্যাংক হিসাব থেকে টাকা আত্মসাত, গ্রেপ্তার ১

মুঠোফোন হ্যাক করে অ্যাপের মাধ্যমে ব্যাংক হিসাব থেকে টাকা আত্মসাত, গ্রেপ্তার ১

মুঠোফোনের নিয়ন্ত্রণ নিয়ে (হ্যাক) মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে ব্যাংক হিসাব থেকে টাকা আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তার আসিফ আহমেদ ওরফে সায়েম (২৪) হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের শিমুলকুচি গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। আজ মঙ্গলবার বিকেলে র‍্যাব-১৪-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, নড়াইল জেলার নড়াগাতি থানার রামপুর গ্রামের বাসিন্দা চৌধুরী মনিরুজ্জামান (৪৭) চাকরির সুবাদে বগুড়ার শাহজাহানপুর উপজেলায় থাকেন। গত ১৩ জুন তাঁর মুঠোফোন হ্যাক করে মোবাইল ব্যাংকিং অ্যাপের নিয়ন্ত্রণ নেওয়া হয়। পরে তাঁর স্যালারি অ্যাকাউন্ট থেকে তিন লাখ টাকা বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ওই দিনই বগুড়ার শাহজাহানপুর থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭, ১৮, ২২ ও ২৭ ধারায় চারজনকে আসামি করে মামলা হয়। সেই মামলায় আসিফ আহমেদ চার নম্বর আসামি।

মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয় বলে জানান র‍্যাব-১৪ ময়মনসিংহ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন। তিনি জানান, পরে অভিযান চালিয়ে আসিফকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

About Editor Todaynews24

Check Also

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, পরিবারে শোকের মাতম

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, পরিবারে শোকের মাতম

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের শ্রম এলাকায় একটি সুপার শপে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *