সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ইতালির দায়িত্বে ফিরলেন সেই মানচিনি
ইতালির দায়িত্বে ফিরলেন সেই মানচিনি

ইতালির দায়িত্বে ফিরলেন সেই মানচিনি

তিন বছর পর আবার ইতালি জাতীয় দলের দায়িত্বে ফিরছেন রবার্তো মানচিনি। একই সঙ্গে ইতালির টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ক্লদিও রানিয়েরি। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জোভান্নি মালাগো এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন।

এই সিদ্ধান্তের মধ্য দিয়ে শেষ হলো ইতালিয়ান ফুটবলে গত ১৭ দিনের এক অস্থির অধ্যায়ের। গত ১২ জুলাই পাওলো মালদিনিকে ক্লাব ইতালিয়ার প্রথম টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল, সঙ্গে বিশেষ উপদেষ্টা হিসেবে ছিলেন তাঁর সাবেক মিলান সতীর্থ লিওনার্দো।

টাইব্রেকারে ইতালির জয়ের পর উল্লসিত দলের কোচ রবার্তো মানচিনি।

মাত্র পাঁচ দিন আগেই মালদিনি ও লিওনার্দো এক সংবাদ সম্মেলনে ইতালিয়ান ফুটবলকে একাডেমি পর্যায় থেকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেছিলেন, তখন কোচ হিসেবে পেপ গার্দিওলার সঙ্গে আলোচনাও চলছিল তাঁদের।

কিন্তু এক সপ্তাহ না পেরোতেই পুরো পরিকল্পনা ভেস্তে যায়। গতকাল রাতে মালদিনি ও লিওনার্দো পদত্যাগ করেন, যখন তাঁদের তৃতীয় পছন্দের (গার্দিওলা ও আনচেলত্তির পর) কোচ আন্দ্রেয়া পিরলোর নিয়োগ আটকে যায় একটি নিষিদ্ধ রুশ জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তির কারণে।

এরপর আলোচনায় আসেন মানচিনি। তিন বছর আগে সৌদি আরবের কোচের আরও লাভজনক প্রস্তাব পেয়ে ইতালির দায়িত্ব ছেড়েছিলেন ২০২১ ইউরোজয়ী এই কোচ। সৌদি আরবে এক বছর কাজ করার পর তিনি কাতারের আল সাদের দায়িত্বে ছিলেন। মানচিনির অধীনে ৩৭ অপরাজিত থাকার নতুন এক রেকর্ড গড়েছিল ইতালি।

অন্যদিকে টেকনিক্যাল ডিরেক্টর হচ্ছেন সাবেক লেস্টার সিটি কোচ ক্লদিও রানিয়েরি, যিনি গত মৌসুমে কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনির সঙ্গে মতবিরোধের জেরে রোমা ছেড়েছিলেন। ৭৪ বছর বয়সী রানিয়েরি ২০২৪ সালে কোচিং থেকে অবসর নিয়েছিলেন, পরে গত নভেম্বরে তাঁর প্রিয় ক্লাব রোমার অনুরোধে মৌসুম শেষ করতে ফিরে আসেন।

মালাগো নিশ্চিত করেছেন, আগামীকাল বিকেল ৬টায় (স্থানীয় সময়) মানচিনি ও রানিয়েরিকে নিয়ে যৌথ সংবাদ সম্মেলন হবে।

About Editor Todaynews24

Check Also

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, পরিবারে শোকের মাতম

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, পরিবারে শোকের মাতম

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের শ্রম এলাকায় একটি সুপার শপে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *