সর্বশেষ খবর
Home / বিনোদন / ‘বরবাদ’র ফার্স্টলুকে বিধ্বংসী শাকিব

‘বরবাদ’র ফার্স্টলুকে বিধ্বংসী শাকিব

শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার লুক প্রকাশ হয়েছে। আজ মঙ্গলবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে লুক প্রকাশ করা হয়। শাকিব পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেছেন এটি। মোশন ফার্স্টলুক বেশ বিধ্বংসী।

আগুনের লেলিহান শিখার ওপর রক্তে রঞ্জিত গাড়ি। তার ওপর অস্ত্র হাতে বসে শাকিব। তার মুখ রক্তমাখা। চোখে মুখে হিংস্রতা। এরকম লুকে প্রিয় নায়ককে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন শাকিবের অগণিত ভক্ত।  কেউ লিখেছেন, এরকমই আশা করেছিলাম। একেবারে ফাটাফাটি লুক। আবার অনেকে লিখেছেন, পুরাই মাথা নষ্ট। কেউ বলছেন, পুরোই অস্থির শাকিব।

‘বরবাদে’র মাধ্যমে শাকিবের সঙ্গে ফের জুটি বেঁধেছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। এছাড়া দুই বাংলার ডাকসাইটে শিল্পীরা থাকবেন বলে জানিয়েছেন ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয়। আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে আসবে ‘বরবাদ’।

About Editor Todaynews24

Check Also

নিলয়-হিমির বছরের প্রথম নাটক ‘পাগলের সুখ মনে মনে’

নির্মাতা শাহনেওয়াজ রিপন তার ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি আর সাহসী বার্তায় তৈরি করেছেন ‘পাগলের সুখ মনে মনে’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *