ভেনেজুয়েলায় প্রায় এক মাস আগে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। তাই চলছে অনুসন্ধান তৎপরতা। এর মধ্যেই মানুষের স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টাও লক্ষ করা যাচ্ছে। এসব চিত্র নিয়ে ছবির গল্প। বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের কাছে কীটনাশক ছিটাচ্ছেন এক ব্যক্তি। কারাবালেদা, ভেনেজুয়েলা, ২২ জুলাই ২০২৬ধ্বংসস্তূপে এখনো…
ভেনেজুয়েলায় প্রায় এক মাস আগে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। তাই চলছে অনুসন্ধান তৎপরতা। এর মধ্যেই মানুষের স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টাও লক্ষ করা যাচ্ছে। এসব চিত্র নিয়ে ছবির গল্প।
বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের কাছে কীটনাশক ছিটাচ্ছেন এক ব্যক্তি। কারাবালেদা, ভেনেজুয়েলা, ২২ জুলাই ২০২৬ধ্বংসস্তূপে এখনো চলছে অনুসন্ধানকাজ। কারাবালেদা, ২২ জুলাই ২০২৬এক হাত হারানো এই ব্যক্তি অনুসন্ধানকাজে যোগ দিয়েছেন। কারাবালেদা, ২২ জুলাই ২০২৬ভবনের ছাদ ধসে পড়েছে। সেখানে প্রিয়জনের খোঁজ করছেন এক ব্যক্তি। কারাবালেদা, ২২ জুলাই ২০২৬ড্রোন থেকে নেওয়া ছবিতে ভূমিকম্পে নিহত ব্যক্তিদের সমাধির সারি। লা গুইরা, ২২ জুলাই ২০২৬ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা লোহালক্কড়সহ বিভিন্ন জিনিস। তুকাকাস, ২২ জুলাই ২০২৬ধ্বংসস্তূপ থেকে রড সংগ্রহ করছেন এক ব্যক্তি। তুকাকাস, ২২ জুলাই ২০২৬ ধ্বংসস্তূপে লোহালক্কড়সহ অন্যান্য সামগ্রীর খোঁজে লোকজন। তুকাকাস, ২২ জুলাই ২০২৬ভূমিকম্পের ক্ষত নিয়েই কাজে এক ব্যক্তি। তিনি পর্যটকের অপেক্ষায়। চিচিরিভিচি, ভেনেজুয়েলা, ২২ জুলাই ২০২৬
জার্মানির গবেষকেরা থ্রিডি স্ক্যান করে পিঁপড়ার অদৃশ্য জগৎ তুলে আনছেন। এই ডিজিটাল ভান্ডার জীববৈচিত্র্য নিয়ে গবেষণা এবং প্রজাতি সংরক্ষণের ধরনটাই বদলে দেবে। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…