সর্বশেষ খবর
Home / সকল আপডেট / বাংলাদেশ সেনাবাহিনীতে ৪ ক্যাটাগরির পদে চাকরি, পদমর্যাদা অফিসার ক্যাডেট
বাংলাদেশ সেনাবাহিনীতে ৪ ক্যাটাগরির পদে চাকরি, পদমর্যাদা অফিসার ক্যাডেট

বাংলাদেশ সেনাবাহিনীতে ৪ ক্যাটাগরির পদে চাকরি, পদমর্যাদা অফিসার ক্যাডেট

বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে ৪ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৬২তম বিএমএ স্পেশাল (সিগন্যালস/ইএমই/এইসি) এবং ৫৫তম বিএমএ স্পেশাল (আরভিএন্ডএফসি) কোর্সে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৪ আগস্ট ২০২৬।

চাকরির বিবরণ

পদের নাম: অফিসার ক্যাডেট

বিভাগ: ১. সিগন্যালস কোর (পুরুষ)

২. ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোর (পুরুষ)

৩. আর্মি এডুকেশন কোর (এইসি) (অর্থনীতি, বিবিএ, আন্তর্জাতিক সম্পর্ক—পুরুষ এবং মেডিক্যাল ফিজিসিস্ট-পুরুষ/মহিলা)

৪. রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর (আরভিএন্ডএফসি) (পুরুষ)

পদসংখ্যা: অনুল্লেখিত

শিক্ষাগত যোগ্যতা—

১.

সিগন্যালস কোর: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই)/ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই)/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ের ওপর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০–এর মধ্যে)।

২.

ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোর: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই), ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইই)/ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিষয়ের ওপরস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০–এর মধ্যে)।

৩.

আর্মি এডুকেশন কোর (এইসি): অর্থনীতি, বিবিএ, আন্তর্জাতিক সম্পর্ক এবং মেডিক্যাল ফিজিসিস্ট বিষয়ের ওপর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) এ কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।

৪.

রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর (আরভিএন্ডএফসি): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.Sc, Vet. Sci. & A.H/DVM/B.Sc., AH (Hons) এ কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।

শারীরিক যোগ্যতা

উচ্চতা

১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) (পুরুষ);

১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি) (মহিলা);

ওজন

উচ্চতা ও বয়স অনুযায়ী।

বয়সসীমা

১ জানুয়ারি ২০২৭ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

বৈবাহিক অবস্থা

পুরুষ: অবিবাহিত। তবে, ১ জানুয়ারি ২০২৭ তারিখে যাঁদের বয়স ২৬ বছরের ওপরে হবে, সে সব বিবাহিত পুরুষ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

মহিলা: অবিবাহিতা/বিবাহিতা।

বেতনভাতা

সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী।

প্রার্থীর জন্য অযোগ্যতা

১. সেনা/নৌ/বিমানবাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি/প্রশিক্ষণ হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ।

২. আইএসএসবি (ISSB) কর্তৃক ২ বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাত (একবার স্ক্রিন্ড আউট ও একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে)। তবে ৫ বছর পূর্বে ২ বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

৩. যেকোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত।

৪. দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।

আবেদনের নিয়ম

আবেদনকারী প্রার্থীগণকে ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজের ওপরে ডান পাশে Apply Now তে ক্লিক করে বর্ণিত কোর্সে আবেদন করতে হবে।

আবেদন ফি

৫০০ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ২৮ জুলাই ২০২৬

আবেদন শেষ: ২৪ আগস্ট ২০২৬

বিস্তারিত দেখুন এই ঠিকানায়

About Editor Todaynews24

Check Also

ছিনতাইয়ের পর সবজি ব্যবসায়ীকে খুন, ১৫ বছর পর দুজনের যাবজ্জীবন

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাবু ওরফে বাঘা বাবু এবং মামুন। দুজনই পলাতক। এ মামলায় সজীব নামের আরেকজন আসামি ছিলেন। তিনি মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *