সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ইংল্যান্ডের নতুন কোচ ফ্লেমিং, অধিনায়কত্বে ফিরলেন রুট
ইংল্যান্ডের নতুন কোচ ফ্লেমিং, অধিনায়কত্বে ফিরলেন রুট

ইংল্যান্ডের নতুন কোচ ফ্লেমিং, অধিনায়কত্বে ফিরলেন রুট

ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্বে আবারও ফিরছেন জো রুট। সেই সঙ্গে সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে ইংল্যান্ড টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

৫৩ বছর বয়সী ফ্লেমিং এর আগে কখনো কোনো জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করেননি, তবে তিনি চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ হিসেবে ১৭ বছরের দায়িত্বকালে দলটিকে রেকর্ড পাঁচবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শিরোপা জিতিয়েছেন।

ফ্লেমিংয়েরই সাবেক সতীর্থ ব্রেন্ডন ম্যাককালামকে চলতি মাসের শুরুতে দলের ধারাবাহিক বাজে ফলাফল এবং মাঠের বাইরের একাধিক ঘটনার জেরে বরখাস্ত করা হয় ইংল্যান্ড টেস্ট দলের কোচের পদ থেকে। তবে তিনি এখনো ইংল্যান্ডের সাদা বলের (সীমিত ওভারের) দলগুলোর দায়িত্বে বহাল আছেন।

ব্রেন্ডন ম্যাককালাম

২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রথম দফায় টেস্ট অধিনায়কত্ব করেছিলেন ৩৫ বছর বয়সী রুট, তার নেতৃত্বে ইংল্যান্ড ৬৫ ম্যাচে রেকর্ড ২৭টি টেস্ট জয় পেয়েছিল।

ফ্লেমিং বলেন, তিনি টেস্ট কোচের দায়িত্ব নিতে পেরে আনন্দিত, ‘এটি বিশ্ব ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ কোচিং পদ এবং এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি।’

আগামী ১৯ আগস্ট শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ফ্লেমিং দায়িত্বে থাকছেন না। এই সময় ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক।

ফ্লেমিং এই গ্রীষ্মের শেষদিকে যুক্তরাজ্যে আসার আগে নিউজিল্যান্ডে পরিবারের সঙ্গে সময় কাটাবেন এবং তারপর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি শুরু করবেন।

রুট বলেন, ফ্লেমিংয়ের সঙ্গে অধিনায়কত্বের দায়িত্ব নেওয়াটা তার জন্য ‘বিশাল প্রেরণার‘ বিষয়।

তিনি আরও বলেন, ‘(ফ্লেমিং) দীর্ঘ সময় ধরে প্রমাণ করেছেন যে তিনি খেলাটি সম্পর্কে গভীর জ্ঞান রাখেন। নেতা হিসেবে তিনি অসাধারণ। তাঁর সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি।’

About Editor Todaynews24

Check Also

সামনে–পেছনে পুলিশ দাঁড়ায় থাকে, সবাই নাটক দেখে: সারজিস আলম

সামনে–পেছনে পুলিশ দাঁড়ায় থাকে, সবাই নাটক দেখে: সারজিস আলম

সারজিস আলমকে বহনকারী গাড়ি সিলেটের দিকে চলে যেতে দেখা যায়। পরে সিলেট সা‌র্কিট হাউসে ফিরে সারজিস আলম বলেন, ‘ছাত্রদলের সন্ত্রাসীরা এই হামলা চা‌লিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *