সর্বশেষ খবর
Home / সকল আপডেট / বাঁশের ভুবনে সবুজ সম্ভাবনা
জাতীয় বৃক্ষ মেলায় কোয়ান্টাম বেম্বোরিয়ামের স্টলে দেশি-বিদেশি নানা প্রজাতির বাঁশ, বাঁশের চারা, উদ্ভাবনী পণ্য ও গবেষণাভিত্তিক তথ্যপ্রদর্শনী ঘিরে দর্শনার্থীদের আগ্রহ চোখে পড়ার মতো।

বাঁশের ভুবনে সবুজ সম্ভাবনা

একসময় গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অনুষঙ্গ ছিল বাঁশ। সময়ের সঙ্গে এর ব্যবহার বদলালেও গুরুত্ব কমেনি; বরং টেকসই ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ নির্মাণের অন্যতম সম্ভাবনাময় সম্পদ হিসেবে নতুন করে আলোচনায় এসেছে এই প্রাকৃতিক সম্পদ। জাতীয় বৃক্ষ মেলায় কোয়ান্টাম বেম্বোরিয়ামের স্টলে দেশি-বিদেশি নানা প্রজাতির বাঁশ, বাঁশের চারা, উদ্ভাবনী পণ্য ও গবেষণাভিত্তিক তথ্যপ্রদর্শনী ঘিরে দর্শনার্থীদের আগ্রহ চোখে পড়ার মতো। বন বিভাগের আয়োজনে মাসব্যাপী জাতীয় বৃক্ষ মেলা চলবে আগামী ৯ আগস্ট পর্যন্ত।

জাতীয় বৃক্ষ মেলায় কোয়ান্টাম বেম্বোরিয়ামের স্টলে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির বাঁশ গাছ ঘুরে দেখছেন দর্শনার্থীরা
শুধু শোভাবর্ধন নয়, পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক সম্ভাবনার প্রতীক হিসেবেও তুলে ধরা হচ্ছে বাঁশকে
বাঁশের বিভিন্ন প্রজাতির পরিচিতি, বৈশিষ্ট্য ও ব্যবহার সম্পর্কে দর্শনার্থীদের তথ্য দিচ্ছেন স্বেচ্ছাসেবকেরা
বাঁশের তৈরি নান্দনিক পণ্য এবং গবেষণাভিত্তিক তথ্যপ্রদর্শনী আগ্রহ নিয়ে দেখছেন দর্শনার্থীরা
ছোট্ট একটি বাঁশের চারাও হতে পারে আগামী দিনের সবুজ বিনিয়োগ
আগত অতিথিদের স্বর্ণা প্রজাতির বাঁশপাতা দিয়ে তৈরি চা পরিবেশন করা হচ্ছে
চা তৈরির জন্য ব্যবহৃত স্বর্ণা প্রজাতির বাঁশপাতা দেখাচ্ছেন এই স্বেচ্ছাসেবক
মেলায় বিভিন্ন প্রজাতির বাঁশের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে
বাঁশ দিয়ে তৈরি দৃষ্টিনন্দন গাছের টব
বাঁশের তৈরি নান্দনিক ও ব্যবহারিক বিভিন্ন সামগ্রী প্রদর্শন করা হচ্ছে
বিক্রয়ের জন্য সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন প্রজাতির বাঁশের চারা
পরিবেশবান্ধব ও আকর্ষণীয় বাঁশজাত বিভিন্ন পণ্য দেখছেন দর্শনার্থীরা

About Editor Todaynews24

Check Also

যদি ৩৬ জুলাই সফল না হতো, তাহলে কী ঘটতো…

আন্দোলনের শেষ দিকের বক্তব্যে আমি বলেছি, ‘যদি শীঘ্রই শেখ হাসিনার পতন ঘটাতে না পারি তবে তিনি অন্তত এক লক্ষ মানুষকে হত্যা করবেন ক্ষমতায় থাকার জন্য। নিহতরা অধিকাংশই হবেন শিক্ষার্থী। ফলে দেশের আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। আরও বহু বছর তাকে হটিয়ে দেওয়ার জন্য কেউ থাকবে না।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *