সর্বশেষ খবর
Home / জাতীয় / পল্লবীতে দুই ছেলেকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

পল্লবীতে দুই ছেলেকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

রাজধানীর পল্লবীর বাইগারটেক এলাকায় দুই শিশু ছেলেকে গলাকেটে হত্যা করার পর আত্মহত্যার চেষ্টা করেছেন এক বাবা। শনিবার (১৬ নভেম্বর) এই ঘটনা ঘটে। পরে ঘাতক বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ঘাতক বাবার নাম মো. আহাদ (৪০)। কিন্তু নিহত ছেলেদের নাম পাওয়া যায়নি। তবে তাদের একজনের বয়স আনুমানিক ৭ বছর ও আরেকজনের বয়স ৩ বছর। পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ সকালে আমাদের কাছে সংবাদ আসে পল্লবীর বাইগারটেকে এক বাসায় দুই ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং ছেলের বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে আমরা ওই বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।

আমাদের প্রাথমিক ধারণা আহাদ তার সাত বছর ও তিন বছরের দুই ছেলে সন্তানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন। তাদের হত্যা করার পর সে নিজে গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ বিষয়ে তদন্ত চলছে।

ঘটনার সময় আহাদের স্ত্রী বাইরে ছিলেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

About Editor Todaynews24

Check Also

দুই দিন আগে লিফটে চিৎকারের শব্দ , আজ দুপুরে গর্তে মিলল ব্যবসায়ীর লাশ

আজকের খবর | Today News 24| চট্টগ্রাম নগরের পাঠানটুলি এলাকায় অবস্থিত ‘খানবাড়ি’ নামের একটি বহুতল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *