বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন প্রক্টর বা উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুরকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়টির চতুর্থ উপ-উপাচার্য হিসেবে স্থলাভিষিক্ত হচ্ছেন বর্তমান প্রো-ভিসি অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীর।
বুধবার (২২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।