সর্বশেষ খবর
Home / জীবনযাপন / নোয়াখালীতে প্রবাসীকে নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, নিহত ৭

নোয়াখালীতে প্রবাসীকে নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, নিহত ৭

নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বুধবার (৬ আগস্ট) সকালে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার বড় মসজিদের কাছে লক্ষ্মীপুর-নোয়াখালী সীমানায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন নারী ও চারজন শিশু। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, ওমান ফেরত একজন প্রবাসীকে আনতে একই পরিবারের ১০ জন বিমানবন্দর থেকে ফেরার পথে ড্রাইভারের ঘুমের কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পানিতে পড়ে যায়, গাড়িতে থাকা চারজন পুরুষ (প্রবাসীসহ) বের হতে পারলেও পানি বেশি থাকায় শিশু এবং নারীদের উঠানো সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিস এসে প্রায় এক থেকে দেড় ঘণ্টা পর উদ্ধার করে সাতটি লাশ উদ্ধার করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভুঁইয়া সাতজন নিহতের কথা নিশ্চিত করেছেন।

About todaynews24

Check Also

জুনে বৃষ্টিপাত কম হবে, থাকবে তাপপ্রবাহ

📰 Today News 24 জুনে কম বৃষ্টিপাত, বাড়তে পারে তাপপ্রবাহ; আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস চলতি জুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *