সর্বশেষ খবর
Home / অর্থনীতি / তুহিন রেজার বিরুদ্ধে হওয়া অর্থ আত্মসাতের মামলা খারিজ

তুহিন রেজার বিরুদ্ধে হওয়া অর্থ আত্মসাতের মামলা খারিজ

ফার্স্ট ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. তুহিন রেজার বিরুদ্ধে মিথ্যা অর্থ আত্নসাতের মামলা খারিজ করে দিয়েছেন আদালত। গত বুধবার (২৬ জুন) যুগ্ম জেলা ও দায়রা জজ ৪র্থ আদালত ঢাকায় মামলাটি খারিজ করা হয়। এর আগে ২০২২ সালে অহেতুক মিথ্যা, হয়রানিমূলক ও অসৎ উদ্দেশ্যে মামলাটি করেন ফাস্ট ফাইনান্স লিমিটেড।

আদেশে বলা হয়, সাবেক এমডি তুহিন রেজার বিরুদ্ধে অভিযোগের কোনো সত্যতা নাই। তিনি দায়িত্বে থাকাকালীন অবৈধভাবে কোনো ধরণের টাকা গ্রহণের কোনো ঘটনা ঘটে নাই। মূলত তুহিন রেজার পেশাগত সাফল্যের প্রতি ঈর্ষাবশত ও তাকে হয়রানি ও হেনস্থা করার উদ্দেশ্যে মিথ্যা বর্ণনায় অত্র মোকদ্দমা দায়ের করা হয়েছে।

মামলা খারিজে বলা হয়, সকল অভিযোগের দলিলপত্র পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় অত্র আদালতের নিকট প্রতীয়মান হয় যে, বিবাদীপক্ষ গণের আনীত দরখাস্তটি আইনগত বৈধ এবং সঠিক। সুতরাং, বিবাদীপক্ষ তাদের প্রার্থীত মতে প্রতিকার পেতে আইনগত হকদার। উক্ত অবস্থায় বিবাদীগণের আনীত দেওয়ানী কার্যবিধি- ৭ আদেশের ১১ বিধি ও ১৫১ ধারা মোতাবেক দরখাস্তটি মঞ্জুরযোগ্য। অত্র মোকদ্দমাটি বাদীর বিরুদ্ধে দোতরফা সূত্রে বিনা খরচায় দেওয়ানী কার্যবিধি আইনের ৭ আদেশের ১১ বিধি তৎসহ ১৫১ ধারার বিধান মোতাবেক দরখাস্তটি মঞ্জুরক্রমে অত্র মোকদ্দমার আর্জিটি খারিজ ( Reject) করা হলো।

About todaynews24

Check Also

উৎসে কর তদারকির উদ্যোগ বন্ধের দাবি শীর্ষ ৮ বাণিজ্য সংগঠনের, এনবিআরের নির্দেশে কী আছে

উৎসে কর তদারকির উদ্যোগ বন্ধের দাবি শীর্ষ ৮ বাণিজ্য সংগঠনের, এনবিআরের নির্দেশে কী আছে

উৎসে কর তদারকিতে কর কর্মকর্তাদের যেকোনো ব্যবসাপ্রতিষ্ঠানে বিনা বাধায় প্রবেশ, কাগজপত্র তলব ও জব্দ করাসহ পাঁচ দফা নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ১৯ জুলাই দেশের সব কর অঞ্চলে এসব নির্দেশনা পাঠানো হয়। এর পর থেকে ব্যবসায়ী সমাজে তীব্র প্রতিক্রিয়া হয়। অনেকে এনবিআরের এই উদ্যোগের সমালোচনা করেন। এর অংশ হিসেবে গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *