সর্বশেষ খবর
Home / সকল আপডেট / জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ
জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুব উল্লাহকে ‘জাতীয় অধ্যাপক’ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তাঁকে পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় অধ্যাপক হিসেবে মাহবুব উল্লাহ সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন না। তিনি কোনো গবেষণা সংস্থা বা শিক্ষায়তনের সঙ্গে সংশ্লিষ্ট থেকে নিজের পছন্দমতো ক্ষেত্রে গবেষণামূলক কাজ করবেন। তিনি তাঁর গবেষণার কাজের ক্ষেত্র মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) অবহিত করবেন।

জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ যে গবেষণা সংস্থা বা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত থাকবেন, সেই সংস্থা বা শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে তাঁর গবেষণা বা গবেষণামূলক কাজের অগ্রগতির বার্ষিক প্রতিবেদন জমা দেবেন। সংশ্লিষ্ট সংস্থা বা শিক্ষাপ্রতিষ্ঠান ইউজিসি চেয়ারম্যানকে তাঁর কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত রাখবেন। এ ছাড়া গবেষণালব্ধ ফল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও ইউজিসিতে পাঠাবেন।

জাতীয় অধ্যাপক পদে কর্মরত থাকাকালে মাহবুব উল্লাহ জাতীয় বেতন স্কেল ২০১৫–এর গ্রেড-১ অনুযায়ী বেতন–ভাতা পাবেন। এ গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা (নির্ধারিত)। এর সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা যোগ হবে। এ পদে থাকাকালে অন্য কোনো বেতনভুক্ত চাকরি করা যাবে না।

About Editor Todaynews24

Check Also

স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ‘বিয়ে’, পরে বেরিয়ে এল প্রকৃত ঘটনা

স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ‘বিয়ে’, পরে বেরিয়ে এল প্রকৃত ঘটনা

প্রতারণার বিষয়টি বুঝতে পেরে গত ২৪ এপ্রিল সাক্ষীদের নিয়ে আজমাইনের বাড়িতে যান ওই ছাত্রী। তখন আজমাইন তাঁকে জানান, তিনি বিবাহিত, তাঁর স্ত্রী আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *