সর্বশেষ খবর
Home / সকল আপডেট / পুলিশ সদর দপ্তর থেকে ৯৩ এএসপির একযোগে পদায়ন
পুলিশ সদর দপ্তর থেকে ৯৩ এএসপির একযোগে পদায়ন

পুলিশ সদর দপ্তর থেকে ৯৩ এএসপির একযোগে পদায়ন

সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৯৩ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে দেশের বিভিন্ন স্থানে পদায়ন করা হয়েছে। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের পারসোনাল ম্যানেজমেন্ট শাখা-১–এর অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) রায়হান উদ্দিন খানের স্বাক্ষরিত এক আদেশে পদায়ন করা হয়।

এই পুলিশ কর্মকর্তাদের পুলিশ সদর দপ্তর থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), র‍্যাব ও দেশের বিভিন্ন জেলায় বদলি করা হয়।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পদায়ন হওয়া পুলিশ সদস্যদের মধ্যে ৩৭তম, ৩৮তম, ৪০তম ও ৪১তম বিসিএসের কর্মকর্তা রয়েছেন। তাঁরা রাজশাহীর সারদার পুলিশ একাডেমিতে এক বছর ও জেলায় ছয় মাস প্রশিক্ষণ শেষে পুলিশ সদর দপ্তরে টি আর (ট্রেনিং রিজার্ভ) শাখায় দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকে আজ তাঁদের পেশাগত জীবনে প্রথম পদায়ন হলো।

About Editor Todaynews24

Check Also

স্বেচ্ছাসেবী মানসিকতা: ইসলামের কল্যাণমুখী জীবনদর্শন

স্বেচ্ছাসেবী মানসিকতা: ইসলামের কল্যাণমুখী জীবনদর্শন

পরোপকার ও নিঃস্বার্থ জনসেবাকে শ্রেষ্ঠ ইবাদতের মর্যাদা দেওয়া হয়েছে ইসলামে। পরোপকারের মানবিক এ ধারা ইসলামের প্রতিটি কাঠামোতে সুবিন্যস্ত। পরোপকার মুমিনের ইমানি দায়িত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *