সর্বশেষ খবর
Home / সকল আপডেট / গাজীপুরে আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালিয়েছেন আসামি
দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে সম্রাটকে ধাওয়া করলেও আটক করতে পারেননি।

গাজীপুরে আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালিয়েছেন আসামি

গাজীপুর জেলা আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালিয়ে গেছেন ডাকাতি মামলার এক আসামি। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

পলাতক সম্রাট হোসেন (২৭) জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তাত্তাপাড়া গ্রামের দুলাল মণ্ডলের ছেলে। তবে তিনি গাজীপুর মহানগরের গাছা থানার তারগাছ বড়বাড়ী এলাকায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সদর মেট্রো থানার একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার সম্রাটকে সোমবার বেলা আড়াইটার দিকে আদালতে হাজির করার জন্য হাজতখানা থেকে বের করা হয়। বিচারিক কার্যক্রমের জন্য এজলাসের দিকে নেওয়ার পথে তিনি কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান।

দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে সম্রাটকে ধাওয়া করলেও আটক করতে পারেননি। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের এলাকায় তল্লাশি জোরদার করা হয়। পাশাপাশি সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, সম্রাটের বিরুদ্ধে গাজীপুরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা আছে। তাঁকে গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালানো হচ্ছে।

About Editor Todaynews24

Check Also

ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে

ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে

বিচারক ছুটিতে থাকায় আদালত বসেনি। তাই মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন আগামী ৩ আগস্ট ধার্য হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *