সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ফিফা প্রেসিডেন্টের আমন্ত্রণে বিশ্বকাপে বলিউড সুন্দরী, দেখুন তাঁর ভাইরাল স্টেডিয়াম লুক আর ইয়ামালের মায়ের সঙ্গে সেলফি
ফিফা প্রেসিডেন্টের আমন্ত্রণে বিশ্বকাপে বলিউড সুন্দরী, দেখুন তাঁর ভাইরাল স্টেডিয়াম লুক আর ইয়ামালের মায়ের সঙ্গে সেলফি

ফিফা প্রেসিডেন্টের আমন্ত্রণে বিশ্বকাপে বলিউড সুন্দরী, দেখুন তাঁর ভাইরাল স্টেডিয়াম লুক আর ইয়ামালের মায়ের সঙ্গে সেলফি

পর্দায় দেখা না মিললেও বিভিন্ন গ্লোবাল প্ল্যাটফর্মে দেখা যায় এই বলিউড সুন্দরীকে নজর কাড়তে। কান চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে বিভিন্ন ফ্যাশন ইভেন্টে উপস্থিত হন উর্বশী রাউতেলা। সম্প্রতি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর আমন্ত্রণে বিশ্বকাপের এক ইভেন্টে নিউ ইয়র্কে গিয়েছেন তিনি। গালা ইভেন্টে ইনফান্তিনোর সঙ্গে ছবি তুলে ভাইরাল উর্বশী এখন। এরপর ফাইনাল খেলা দেখতে গিয়ে প্রিয় দল আর্জেন্টিনার জার্সির সঙ্গে হাই ফ্যাশন লুকে আলোচনায় এসেছেন বলিউডের এই আন্তর্জাতিক আইকন। এদিকে স্পেনের তারকা ফুটবলার লামিনে ইয়ামালের মায়ের সঙ্গে সেলফি তুলে ভাইরাল এখন উর্বশী।

উর্বশী রাউতেলা বিশ্বকাপের ফাইনাল দেখতে গিয়েছেন হাই ফ্যাশন লুকে
ফিফা বিগ আর্ট ফেস্টিভ্যাল গালায় যোগ দিয়েছেন উর্বশী স্ট্র্যাপলেস, সিল্ভার কারুকাজ করা কালো গাউনে। সঙ্গে আছে কালো স্যুটে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো
প্রিয় দল আর্জেন্টিনার জার্সি পরেই ফাইনাল দেখতে গিয়েছেন উর্বশী। তবে তা স্টাইলিং করেছেন তিনি ধূসর স্ট্রাকচার্ড করসেট দিয়ে। তাতে বেশ জমকালো কারুকাজ।
সঙ্গে আছে শিমারি ধূসর ফিটেড প্যান্ট
পায়ে পরেছেন সিলভার সিকুইনের পয়েন্টেড পাম্পস
হাতে ফ্র্যাংক মুলারের আইসড আউট লুকের ঘড়ি আর উজ্জ্বল হলুদ আর্মেস বারকিন ব্যাগের দাম আকাশছোঁয়া
চেস্টনাট হাইলাইট করা খোলা চুল, ব্লু লেনস ও আইশ্যাডো আর হীরার স্টাডে সাজ সেরেছেন উর্বশী
লামিনে ইয়ামালের মায়ের সঙ্গে সেলফি তুলে ভাইরাল এখন উর্বশী

ছবি: ইন্সটাগ্রাম ও ভিডিওর স্ক্রিনশট

About Editor Todaynews24

Check Also

শোকের প্রাঙ্গণে নীরব শ্রদ্ধা

এক বছর আগে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে ক্যাম্পাসজুড়ে ছিল শোকের আবহ। শিক্ষার্থী, শিক্ষকেরা একত্র হয়ে স্মরণ করেন সহকর্মী-সতীর্থদের, করেন বিশেষ দোয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *