সর্বশেষ খবর
Home / সকল আপডেট / গ্যাসের খোঁজে থেমে থাকা চাকা
গ্যাসের খোঁজে থেমে থাকা চাকা

গ্যাসের খোঁজে থেমে থাকা চাকা

দেশজুড়ে চলমান গ্যাস–সংকটের প্রভাবে চট্টগ্রাম নগরের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনের সামনে দিনের পর দিন লম্বা হচ্ছে যানবাহনের সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে করতে কেউ গাড়িতেই ঘুমিয়ে পড়ছেন, কেউ গল্প-আড্ডায় কাটাচ্ছেন সময়। কোথাও গ্যাস শেষ হয়ে পাম্প বন্ধ, তবু লাইনে দাঁড়িয়ে আছেন চালকেরা—যদি আবার সরবরাহ শুরু হয়। এই সংকট শুধু চালকদের নয়, প্রভাব ফেলছে নগরবাসীর দৈনন্দিন চলাচল ও জীবিকায়ও। খুলশী, সিআরবি ও আশপাশের এলাকায় গ্যাস–সংকটের এমন বাস্তবতা নিয়ে এই এই ছবির গল্প।

গ্যাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে থাকতে গাড়িতেই ঘুমিয়ে পড়েছেন এই সিএনজিচালক
গ্যাস না থাকায় সাময়িকভাবে পাম্প বন্ধের ঘোষণা টাঙিয়ে রাখা হয়েছে
পাম্পে সরবরাহ বন্ধ থাকলেও লাইনে দাঁড়িয়ে আছেন সিএনজিচালকেরা
গ্যাসের অপেক্ষায় অলস সময় পার করছেন চালক ও যাত্রীরা
গ্যাস–সংকটে বন্ধ হয়ে ফাঁকা পড়ে আছে ফিলিং স্টেশনের একটি অংশ
সিএনজি সংকটে বিকল্প হিসেবে বেড়েছে এলপিজি সিলিন্ডারের চাহিদা
গ্যাসের অপেক্ষায় থাকতে থাকতে কেউ ঘুমিয়ে পড়েছেন, কেউবা গল্পে ও আড্ডায় সময় কাটাচ্ছেন
গ্যাসের অপেক্ষায় সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অসংখ্য সিএনজিচালিত অটোরিকশা
সড়কের এক পাশে দীর্ঘ সময় সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে থাকায় সৃষ্টি হচ্ছে যানজট

About Editor Todaynews24

Check Also

আজ সিনেমার বড় দিন! যে সিনেমার হাত ধরে জন্ম নিয়েছিল ঢালিউড

আজ সিনেমার বড় দিন! যে সিনেমার হাত ধরে জন্ম নিয়েছিল ঢালিউড

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে আজ এক ঐতিহাসিক দিন। ঠিক ৭০ বছর আগে, ১৯৫৬ সালের ৩ আগস্ট ঢাকার রূপমহল সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘মুখ ও মুখোশ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *