সর্বশেষ খবর
Home / সকল আপডেট / এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট ২০২৬। আজ সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আব্দুল খালেক প্রথম আলোকে এ তথ্য জানান।

পূর্ব ঘোষণা অনুযায়ী ২০ জুলাই এসএসসির ফলাফল প্রকাশের কথা ছিল। কিন্তু প্রস্তুতি শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়। গত ১৮ জুলাই বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান প্রথম আলোকে জানিয়েছিলেন, ২০ তারিখে ফলাফল প্রকাশ হচ্ছে না। তবে জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের জন্য তারা প্রস্তুত আছেন।

এর আগে গত ৮ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল ২০২৬ থেকে। পরীক্ষা চলে ২০ মে পর্যন্ত। এরপরে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এ বছর পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি।

About Editor Todaynews24

Check Also

হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯ শতাধিক

ঢাকায় হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সকাল সোমবার ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) দেশে আরও তিন শিশু মারা গেছে। এ নিয়ে সাড়ে চার মাসে হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ৮২৮ জনে পৌঁছেছে। সর্বশেষ মারা যাওয়া তিনজনের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন এবং রাজশাহী বিভাগের একজন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৯৯ শিশু; আর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *