Home / সকল আপডেট / একঝলক (৪ আগস্ট ২০২৬)
হলুদ হতে শুরু করেছে কামরাঙা। দেখে জিবে জল আসে। দীঘলছড়ি, রাঙামাটি, ৪ আগস্টবিলের পানিতে শুকনা ডালের ওপর নিশ্চুপ বসে আছে ছোট মাছরাঙা। বারতোপা, শ্রীপুর, গাজীপুর, ৪ আগস্টনগরের বৃষ্টির পানিনিষ্কাশনের গুরুত্বপূর্ণ পথ গোয়ালীছড়া এখন প্লাস্টিক, পলিথিন ও নানা বর্জ্যে ভরে গেছে। দূষণে ব্যাহত হচ্ছে পানিপ্রবাহ, বাড়ছে জলাবদ্ধতার ঝুঁকি। শাহজালাল উপশহর, সিলেট, ৪ আগস্টচলছে আমন ধান রোপণের…

একঝলক (৪ আগস্ট ২০২৬)

হলুদ হতে শুরু করেছে কামরাঙা। দেখে জিবে জল আসে। দীঘলছড়ি, রাঙামাটি, ৪ আগস্ট
বিলের পানিতে শুকনা ডালের ওপর নিশ্চুপ বসে আছে ছোট মাছরাঙা। বারতোপা, শ্রীপুর, গাজীপুর, ৪ আগস্ট
নগরের বৃষ্টির পানিনিষ্কাশনের গুরুত্বপূর্ণ পথ গোয়ালীছড়া এখন প্লাস্টিক, পলিথিন ও নানা বর্জ্যে ভরে গেছে। দূষণে ব্যাহত হচ্ছে পানিপ্রবাহ, বাড়ছে জলাবদ্ধতার ঝুঁকি। শাহজালাল উপশহর, সিলেট, ৪ আগস্ট
চলছে আমন ধান রোপণের মৌসুম। বীজতলা থেকে ধানের চারা তুলে জমিতে নিয়ে যাচ্ছেন এক কৃষক। তুলাগ্রাম, ফরিদপুর, ৪ আগস্ট
গৃহস্থালি ও পাইকারি বাজারে সবজি নিতে প্রয়োজন হয় ঝাঁকার। নিজের বানানো ঝাঁকা ভ্যানে সাজিয়ে হাটে নিয়ে যাচ্ছেন কারিগর। কেশবনগর, ফরিদপুর, ৪ আগস্ট
সকালের বৃষ্টির ফোঁটা জমে আছে লেবুপাতা ও ফুলের ওপরে। কামিলাছড়ি, রাঙামাটি, ৪ আগস্ট
টানা বর্ষণে প্রায় তিন কিলোমিটার সড়কের পিচ উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে দুর্ভোগে পড়ছেন যাত্রী ও চালকেরা। ঢাকা–পেন্নাই–মতলব সড়ক, ইছাপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৪ আগস্ট
ইটভাঙা যন্ত্র বহনকারী যানবাহনের ওপর ঝুঁকি নিয়ে চলাচল করছেন নির্মাণশ্রমিকেরা। বালাকোয়ার, রংপুর, ৪ আগস্ট
স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা। প্রতিদিন প্রায় দুই কিলোমিটার হেঁটে তাদের যেতে হয় স্কুলে। গুগড়াছড়ি, খাগড়াছড়ি, ৪ আগস্ট
দূরের বীজতলা থেকে ধানের চারা মাথায় নিয়ে জমির দিকে যাচ্ছেন এক কৃষক। কুকরুল, রংপুর, ৪ আগস্ট

About Editor Todaynews24

Check Also

জাপানের বিনিয়োগে নতুন সম্ভাবনার বার্তা দিলেন ববি হাজ্জাজ

দক্ষিণ এশিয়া ও আসিয়ানের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাপানি বিনিয়োগকারীদের জন্য একটি অনন্য সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে জাপান প্রায় ৩০০ কোটিরও বেশি ভোক্তার একটি বৃহৎ আঞ্চলিক বাজারে প্রবেশাধিকার অর্জন করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *