সর্বশেষ খবর
Home / সকল আপডেট / আইসিইউতে মেঘলা মুক্তা, কী হয়েছিল অভিনেত্রীর
আইসিইউতে মেঘলা মুক্তা, কী হয়েছিল অভিনেত্রীর

আইসিইউতে মেঘলা মুক্তা, কী হয়েছিল অভিনেত্রীর

চিত্রনায়িকা মেঘলা মুক্তা রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। সেখানে তাঁর জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। আজ বুধবার মেঘলা মুক্তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অ্যাডমিনের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

মেঘলা মুক্তা

ফেসবুক পোস্টে অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে লেখা হয়, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে মেঘলা মুক্তা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) আছেন এবং তাঁর অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। এই কঠিন সময়ে সবাই তাঁকে প্রার্থনায় রাখুন। আমরা তাঁর সফল অস্ত্রোপচার এবং দ্রুত সুস্থতা কামনা করছি।’

একই সঙ্গে ভক্ত ও নেটিজেনদের উদ্দেশে অপপ্রচার না চালানোর অনুরোধ জানানো হয়েছে সেই ফেসবুক পোস্টে। লেখা হয়েছে, ‘দয়া করে কোনো যাচাইহীন তথ্য বা গুজব ছড়াবেন না। আমরা নতুন কোনো আপডেট পাওয়ামাত্রই তা অফিশিয়াল পেজে জানিয়ে দেব।’

এর আগে ২৭ জুলাই নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেছিলেন মেঘলা মুক্তা। নিজের ভাঙা মুঠোফোন সেটের কয়েকটি ছবি দিয়ে তিনি লিখেছিলেন, ‘আমার ফোনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই কিছুদিন সামাজিক মাধ্যম থেকে দূরে থাকব। আপনারা আমাকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে পাবেন না। জরুরি বা গুরুত্বপূর্ণ কিছু থাকলে সরাসরি নম্বরে কল করবেন।’

মেঘলা মুক্তা

সেই পোস্টের দুই দিনের মাথায় তাঁর অফিশিয়াল পেজ থেকে দুর্ঘটনার খবরটি এল।
মেঘলা মুক্তা সবচেয়ে বেশি আলোচনায় আসেন তেলেগু ছবি ‘সাকালা কালা ভাল্লাভুডু’–তে অভিনয় করে। শুরুর দিকে র‍্যাম্পে কাজ করেছেন মেঘলা। মডেল হিসেবে কাজ করেছেন বিলবোর্ড আর গানের ভিডিওতে। বড় পর্দায় অভিনয়ের স্বপ্ন থেকে নাম লেখান সিনেমায়। মেঘলা মুক্তা অভিনীত সিনেমার মধ্যে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’ উল্লেখযোগ্য।

About Editor Todaynews24

Check Also

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার হলেই কি এমপিরা নির্দলীয় হয়ে যাবেন

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার হলেই কি এমপিরা নির্দলীয় হয়ে যাবেন

সারকথাএই প্রবন্ধে মূলত সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদ সদস্যদের স্বাধীন সত্তা এবং বিশ্বব্যাপী দলীয় শৃঙ্খলার ধরন নিয়ে আলোচনা করা হয়েছে। প্রবন্ধের প্রথম পর্বে দেশের পণ্ডিত ও বিদগ্ধ মহলের ভাবনার ওপর আলোকপাতের পাশাপাশি পৃথিবীর অন্যান্য দেশের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের সংবিধানের ৭০ অনুচ্ছেদের তাৎপর্য ও এর প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় দ্বিতীয় পর্বে এসে এই সাংবিধানিক কাঠামোর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *