সর্বশেষ খবর
Home / সকল আপডেট / পাঠকের ছবি (৩০ জুলাই ২০২৬)
পাঠকের ছবি (৩০ জুলাই ২০২৬)

পাঠকের ছবি (৩০ জুলাই ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

জানালার বাইরে ছুটে চলা শহর, আর তারও ওপরে নির্ভার এক আকাশ—এই দৃশ্যটুকুই আজকের প্রশান্তি। ছবিটি চলন্ত মেট্রোরেল থেকে সম্প্রতি তোলা
সূর্যাস্তের সময় নীল আকাশে সাদা মেঘের ভেসে চলা এবং একই সঙ্গে মেট্রোরেলের ছুটে চলা—এ যেন প্রকৃতির সঙ্গে উন্নয়নের এক বিশাল মিতালি। বিমান বাহিনী জাদুঘর থেকে সম্প্রতি তোলা ছবি
চলনবিলে চলছে নৌ ভ্রমণের মহোৎসব। একটি পরিবার একটি নৌকা ভাড়া করে অবকাশে। চলনবিল, কুন্দইল, তাড়াশ, সিরাজগঞ্জ, ৩০ জুলাই ২০২৬
প্রাথমিক গণিত বিষয়ের শ্রেণি কার্যক্রমে দৃষ্টিনন্দন শিক্ষা উপকরণ ব্যবহার করছেন শিক্ষক। ভগ্নাংশের মতো জটিল বিষয়বস্তু সহজে শেখানোর জন্য শিক্ষা উপকরণের যথাযথ ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। শিক্ষকের আগ্রহ ও প্রচেষ্টা পাঠকে প্রাণবন্ত করেছে। ছবিটি সম্প্রতি তোলা। হাজী ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজীপাড়া, ঢাকা
বর্ষার সকালে জানালায় বসে গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য দেখা। পুন্ডুরিয়া, আক্কেলপুর, জয়পুরহাট। ছবিটি সম্প্রতি তোলা
সব ফুল দেবতার পূজায় স্থান পায় না, তবু তারা নীরবে পৃথিবীকে সৌন্দর্যে ভরিয়ে তোলে। চাতলাপুর, শমসেরনগর, মৌলভীবাজার। ছবিটি সম্প্রতি তোলা
ঘুরতে ঘুরতে খুঁজে পাওয়া ইতিহাসের এক নীরব প্রহরী। সময়ের ক্ষত বয়ে চললেও যার ঐতিহ্যের সৌন্দর্য আজও অমলিন। ভাগ্যকুল জমিদারবাড়ি, মুন্সিগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
পদ্মার বুকে নতুন পানির ছোঁয়া—দিগন্তজোড়া জলরাশিতে জেগে ওঠে জীবনের নতুন অধ্যায়। নৌকার সারি নীরবে ভেসে থাকে, যেন অপেক্ষা করছে সময়ের—জেলে, মাঝি আর নদীর সঙ্গে মানুষের সেই চিরচেনা বন্ধনের। আকাশভরা মেঘ আর শান্ত জলের মিলনে পদ্মা যেন আবারও বলে, ‘আমি ফিরেছি, সঙ্গে এনেছি জীবনের স্পন্দন।’ পদ্মার পাড়, ফিলিপনগর, দৌলতপুর, কুষ্টিয়া। ছবিটি সম্প্রতি তোলা

About Editor Todaynews24

Check Also

সামনে–পেছনে পুলিশ দাঁড়ায় থাকে, সবাই নাটক দেখে: সারজিস আলম

সামনে–পেছনে পুলিশ দাঁড়ায় থাকে, সবাই নাটক দেখে: সারজিস আলম

সারজিস আলমকে বহনকারী গাড়ি সিলেটের দিকে চলে যেতে দেখা যায়। পরে সিলেট সা‌র্কিট হাউসে ফিরে সারজিস আলম বলেন, ‘ছাত্রদলের সন্ত্রাসীরা এই হামলা চা‌লিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *