সর্বশেষ খবর
Home / জাতীয় / হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জমি অবৈধভাবে লিজ-সরকার হারাচ্ছে রাজস্ব

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জমি অবৈধভাবে লিজ-সরকার হারাচ্ছে রাজস্ব

কবিরুল ইসলাম কবির, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারির ভিতরে প্রায় ৫০শতাংশ জমি সরকারি বিধি লংঘন করে অবৈধভাবে রফিকুল ইসলাম নামে এক বহিরাগত ব্যক্তিকে লিজ প্রদান করেন। লিজকৃত জমিতে রফিকুল ইসলাম নার্সারি তৈরি করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের উক্ত জমি অবৈধভাবে লিজ দেওয়ার ফলে লিজকৃত টাকা সরকারি কোষাগারে জমা না হয়ে পকটস্থ করার অভিযোগ উঠেছে। এতে সরকার হারাচ্ছে রাজস্ব।

এবিষয়ে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মনিরুল ইসলাম খানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন জমিটি মসজিদ কমিটি লিজ দিয়েছে এবং লিজকৃত টাকা মসজিদ কমিটি নেয়। নার্সারির মালিক রফিকুল ইসলাম বলেন সাত বছর ধরে এই জমি আমি লিজ নিয়ে নার্সারি করতেছি। স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি ইপিআই আব্দুল জলিলকে প্রতি বছর পাচ হাজার টাকা দিই। স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি ইপিআই আব্দুল জলিল বলেন লিজকৃত জমির মালিক রফিকুল ইসলাম প্রতিবছর দুই হাজার টাকা দেয়। এই টাকা মসজিদের কাজে ব্যয় করি।

About todaynews24

Check Also

বিকেলে বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আগামীকাল রোববার বৈঠক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *