সর্বশেষ খবর
Home / জাতীয় / ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার গরীব-অসহায় মানুষের মানবতার সংগঠন ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের পক্ষ থেকে হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের দামোল গ্রামের মৃত শামসুল হকের বিধবা স্ত্রী মরিয়ম বিবিকে নগদ অর্থ বিতরণ করা হয়।

বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের পক্ষ থেকে সংগঠনের দপ্তর সম্পাদক মালদ্বীপ প্রবাসী মাসুদ রানার ভাই হরিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম কবির নগদ অর্থ মরিয়ম বিবি’র হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের প্রধান উপদেষ্টা দুবাই প্রবাসী কামাল হোসেনের ভাই আমানুল্লাহ আমানসহ অনেকে।

About todaynews24

Check Also

জুনে বৃষ্টিপাত কম হবে, থাকবে তাপপ্রবাহ

📰 Today News 24 জুনে কম বৃষ্টিপাত, বাড়তে পারে তাপপ্রবাহ; আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস চলতি জুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *