সর্বশেষ খবর
Home / জাতীয় / হরিপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ

হরিপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া আর্দশ জি সরকারি প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান দুলালের বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে।

প্রধান শিক্ষক আসাদুজ্জামান দুলাল সরকারি রাস্তার গাছ কাটার সত্যতা স্বীকার করে বলেন আমার জমির উপরে মেহেগুনি গাছটি ছিল তাই গাছটি কর্তন করা হয়েছে৷ গাছটি ৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে ৷ গাছ কাটার বিষয়টা স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান সরকারকে জানানো হয়েছে।

ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান শাহজান সরকার বলেন, গাছ কাটার বিষয়টি আমাকে কিছুক্ষণ আগে ফোনে জানান, গাছটি নাকি তাদের রোপন করা তাই তারা গাছটি কর্তন করেছে এবং গাছ বিক্রির টাকাটা মসজিদে দিয়ে দেওয়ার কথা বলেছে ৷

হরিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজিজার রহমান বলেন গাছ কাটার বিষয়টি আমার জানা নেই।

হরিপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাকিবুজ্জামান বলেন, আমি তহসিলদারকে বলেছি কাটা গাছটি জব্দ করার জন্য ৷ হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম বলেন, গাছ কাটার বিষয়টি আমি জানতাম না ৷ কিছুক্ষণ আগে মোবাইল ফোনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানিয়েছে গাছটি নাকি বিদ্যালয়ের বিদ্যুতের তারের সাথে গাছটি সংযোগ হয়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই গাছটি কাটা হয়েছে।

About todaynews24

Check Also

বিকেলে বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আগামীকাল রোববার বৈঠক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *