ফের ইতিহাস গড়ল পায়েল কাপাডিয়া পরিচালিত ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। ভারতীয় গণমাধ্যম জানায়, গোল্ডেন গ্লোবসে ‘নন ইংলিশ ল্যাঙ্গোয়েজ’ বিভাগে সেরা মোশন পিকচারে মনোনয়ন পেয়েছে সিনেমাটি। পাশাপাশি পায়েল নিজেও মনোনয়ন পেয়েছেন সেরা পরিচালক হিসেবে।
প্রথম কোনো ভারতীয় পরিচালক এবার গোল্ডেন গ্লোবসের দৌড়েও যুক্ত হলেন।আগামী জানুয়ারি মাসে ঘোষণা করা হবে গোল্ডেন গ্লোবস পুরস্কার। ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন কানি কুশবুতি, দিব্যা প্রভা এবং ছায়া কদম।
এই ছবি প্রাথমিকভাবে শর্টলিস্টেড হয়েছে আসন্ন অস্কারের জন্যও। এদিকে বড় ও ছোট দুই পর্দার জন্য পৃথক দুটি মনোনয়ন পেয়েছেন ‘টাইটানিক’ তারকা কেট উইন্সলেট ও আমেরিকান গায়িকা সেলিনা গোমেজ।
Today News 24