Wednesday , 11 February 2026 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / Uncategorized / মানিক মিয়া এভিনিউতে শুরু ‘সার্বজনীন কনসার্ট’

মানিক মিয়া এভিনিউতে শুরু ‘সার্বজনীন কনসার্ট’

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শুরু হয়েছে ‘সার্বজনীন কনসার্ট’ সোমবার দুপুর পৌনে ২টায় শুরু হয় এই কনসার্ট। এই কনসার্টের আয়োজন করেছে বিএনপি।

কনসার্টে গান উপভোগ করতে সকাল থেকেই মানিক মিয়া এভিনিউতে জড়ো হতে শুরু করে দর্শক-শ্রোতারা। দুপুর হতে না হতেই হাজারও মানুষের ভিড় দেখা যায়। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় কনসার্ট নিয়ে।

আয়োজকরা জানিয়েছেন, জেমসসহ দেশের খ্যাতিমান শিল্পীরা ‘সার্বজনীন কনসার্টে’ তাদের গান পরিবেশন করবেন। উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে থাকবেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, আসিফ আকবর, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।

এছাড়া নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস-এর মতো ব্যান্ড দলও শ্রোতাদের মন মাতাবেন।

About Editor Todaynews24

Check Also

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ও সংস্কারের জন্য আরও ধৈর্য ধরবো: শফিকুর রহমান

জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আমির ডা. শফিকুর রহমান বলেন, সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য সুন্দর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *