সর্বশেষ খবর
Home / জাতীয় / সারা দেশ / আ. লীগের দু’পক্ষের সংঘর্ষ, ২ জনকে কুপিয়ে হত্যা

আ. লীগের দু’পক্ষের সংঘর্ষ, ২ জনকে কুপিয়ে হত্যা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে ধারালো অস্ত্রের আঘাতে এবং গুলিবিদ্ধ হয়ে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। 

আজ শনিবার সকালে জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়পুরার চান্দেরকান্দি ইউনিয়নের সামসু মিয়ার ছেলে ও চাঁন্দেরকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মানিক মিয়া (৫০) এবং একই এলাকার আবু খালেক মিয়ার স্ত্রী ও চাঁন্দের কান্দি ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য কল্পনা বেগম (৪২)। তারা দু’জন ভাই-বোন বলে জানা গেছে। এছাড়া তারা উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের অনুসারী।

আহতরা হলেন- জুয়েল (৩০), রাব্বি (২২), সাব্বির (৩৮), আমির হোসেন (২১), টুটুল (৩৫), বাদল ভেন্ডার (৫৫), মারুফ মিয়া (১৫), সুফিয়া বেগম (৩৮) প্রমুখ।

পুলিশ জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজুর এক সময়ের সমর্থক যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের সঙ্গে বাসেত মেম্বারের দ্বন্দ্ব চলে আসছিল অনেকদিন ধরেই।

গত উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে এই দ্বন্দ্ব আরও তীব্র হয়। এরই জের ধরে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। নতুন করে আজ এ ঘটনার খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিকে জোড়া হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খান নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘গুলিবিদ্ধ দুই জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে ৬ জন চিকিৎসা নিচ্ছেন।’

নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এলাকায় পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।’

About Editor Todaynews24

Check Also

নতুন নিয়োগ পাওয়া ২৫ বিচারপতির শপথ দুপুরে

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনা করতে প্রাথমিকভাবে ২ বছরের জন্য ২৫ জনকে অতিরিক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *