সর্বশেষ খবর
Home / জীবনযাপন / ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জিতু পুনরায় কনভেনশন চেয়ারপারসন নির্বাচিত
জাহাঙ্গীর আলম জিতু

ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জিতু পুনরায় কনভেনশন চেয়ারপারসন নির্বাচিত

ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান, শিক্ষানুরাগী সংগঠক ও মানবকল্যাণে নিবেদিত ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম জিতু দ্বিতীয়বারের মতো Lions District 315 A1-এর ৩২তম বার্ষিক ডিস্ট্রিক্ট কনভেনশনের “কনভেনশন চেয়ারপারসন” নির্বাচিত হয়েছেন। তাঁর এই অর্জনে বিভিন্ন সামাজিক, শিক্ষাবিষয়ক ও সেবামূলক সংগঠনের নেতৃবৃন্দ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, শিক্ষা উন্নয়ন, মানবকল্যাণ ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন জাহাঙ্গীর আলম জিতু। তাঁর দূরদর্শী নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি ইতোমধ্যেই মানুষের আস্থা ও অনুপ্রেরণার প্রতীকে পরিণত হয়েছে।

দ্বিতীয়বারের মতো কনভেনশন চেয়ারপারসন নির্বাচিত হওয়াকে লায়ন্স অঙ্গনে তাঁর গ্রহণযোগ্যতা ও নেতৃত্বের প্রতি আস্থার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা মনে করেন, তাঁর নেতৃত্বে আসন্ন কনভেনশন সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, সেবার অঙ্গীকার ও লায়নিজমের মর্যাদাকে আরও সমৃদ্ধ করবে।

শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, “জাহাঙ্গীর আলম জিতুর অভিজ্ঞতা, দক্ষতা ও সেবামূলক কর্মদর্শন কনভেনশনকে আরও সফল ও প্রাণবন্ত করে তুলবে। তাঁর নেতৃত্বে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ এ১ নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা বহন করবে।”

উল্লেখ্য, জাহাঙ্গীর আলম জিতু দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও মানবিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

About Editor Todaynews24

Check Also

ফেনীতে মুক্তিপণ্য দাবির ১৮ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ

আজকের খবর 🔴 Today News 24   ফেনীর দাগনভূঞায় নিখোঁজের ১৮ ঘণ্টা পর ডোবা থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *