সর্বশেষ খবর
Home / সকল আপডেট / দৃকের ইনডিজিনাস কমিউনিটি গ্র্যান্ট নির্বাচিত হয়েছেন প্রথম আলোর মং হাই সিং
দৃকের ইনডিজিনাস কমিউনিটি গ্র্যান্ট নির্বাচিত হয়েছেন প্রথম আলোর মং হাই সিং

দৃকের ইনডিজিনাস কমিউনিটি গ্র্যান্ট নির্বাচিত হয়েছেন প্রথম আলোর মং হাই সিং

প্রথম আলোর বান্দরবানের আলোকচিত্রী সাংবাদিক মং হাই সিং মারমা দৃকের ‘ইনডিজিনাস কমিউনিটি গ্র্যান্ট-২০২৬’-এর জন্য নির্বাচিত হয়েছেন। ‘প্রান্তিকে আলোকচিত্র সাংবাদিকতা’ শীর্ষক কর্মসূচির আওতায় তাঁকে এই গ্র্যান্ট দেওয়া হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফলাফল প্রকাশ করে দৃক। এতে বলা হয়, নির্বাচিত হওয়ায় মং হাই সিং মারমা তাঁর প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা পাবেন। পাশাপাশি অভিজ্ঞ আলোকচিত্রীদের তত্ত্বাবধানে বছরব্যাপী প্রশিক্ষণ ও পরামর্শ গ্রহণের সুযোগ থাকবে। এ ছাড়া বাংলাদেশ প্রেস ফটো ২০২৭ প্রদর্শনীতে তাঁর আলোকচিত্র প্রদর্শনের সুযোগ পাবেন।

মং হাই সিং মারমা প্রথম আলোকে বলেন, ‘বুধবার সন্ধ্যায় দৃকের পক্ষ থেকে ফোন করে নির্বাচিত হওয়ার বিষয়টি জানানো হয়েছে। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। এই সম্মান পেয়ে আমি আনন্দিত।’

About Editor Todaynews24

Check Also

সালমান দাঁড়ালেন আসামের অসহায় বন্যাদুর্গতদের পাশে

​​​​​​​বলিউড সুপারস্টার সালমান খান শুধু সিনেমাতে নয়, অভিনয়ের পাশাপাশি আসামের বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন। নিজের দাতব্য সংস্থা বিয়িং হিউম্যান এবং সালমান খান ফ্যান ক্লাব (এসকেএফসি) আসামের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত এলাকায় ধাপে ধাপে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *