সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ত্রাবজোনের জার্সিতে তুরস্কে হাজির সালাহ
ত্রাবজোনের জার্সিতে তুরস্কে হাজির সালাহ

ত্রাবজোনের জার্সিতে তুরস্কে হাজির সালাহ

লিভারপুল অধ্যায় শেষ, এখন শুরু হচ্ছে মোহাম্মদ সালাহর ত্রাবজোনস্পোর অধ্যায়। তুরস্কের এই ক্লাবের সঙ্গে সালাহর কথাবার্তা পাকা হয়ে গেছে। আজ সকালের দিকে সালাহ ইস্তাম্বুলে পৌঁছানোর পর বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ত্রাবজোনস্পোর ক্লাবের বিপুলসংখ্যক সমর্থক।

ইস্তাম্বুলে পৌঁছানোর পর একটি বেসরকারি হাসপাতালে সালাহর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আজ রাতেই তাঁর ইস্তাম্বুল থেকে ত্রাবজোন শহরে চলে যাওয়ার কথা। এর আগে ক্লাবের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে সালাহ বলেন, ‘ত্রাবজোন, তোমরা কি প্রস্তুত? আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি। খুব দ্রুতই দেখা হচ্ছে।’

গত গ্রীষ্মে লিভারপুল ছাড়ার পর থেকেই ফ্রি এজেন্ট সালাহ। অ্যানফিল্ডে ৯ মৌসুমে ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করেন। এ সময়ে লিভারপুলের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, দুটি লিগ কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ।

ত্রাবজোনের জার্সিতে অটোগ্রাফ দিচ্ছেন মোহাম্মদ সালাহ

অন্যদিকে ত্রাবজোনস্পোর ক্লাবের পথচলা শুরু ১৯৬৭ সালে। ফেনারবাচে, গালাতাসারাই ও বেসিকতাসের পরই তুরস্কের চতুর্থ বৃহত্তম দল মনে করা হয় তাদের। গত মৌসুমে তুর্কি সুপার লিগে তৃতীয় হয়ে ইউরোপা লিগে জায়গা করে নিয়েছে ত্রাবজোনস্পোর।

আজ ইস্তাম্বুলে স্বাস্থ্য পরীক্ষা শেষ হলেও আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হতে পারে আগামীকাল। তুরস্কের সংবাদমাধ্যমের খবর, ত্রাবজোনস্পোরের সঙ্গে সালাহর দুই বছরের চুক্তি হতে যাচ্ছে। তাঁর বার্ষিক বেতন হবে ১ কোটি ৭০ লাখ ইউরো। পাশাপাশি ‘সালাহ’ ব্র্যান্ডের পণ্য বিক্রির লভ্যাংশের ২০ শতাংশ পাবেন এই মিসরীয় তারকা।

About Editor Todaynews24

Check Also

যুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রব্যবস্থা মোতায়েন করছে রুশ বাহিনী

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে। এই ইউনিটে ৬টি উৎক্ষেপণব্যবস্থা ও ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে। সেগুলো দিয়ে ইউক্রেনে হামলা চালাতে পারে মস্কো। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানান। রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরু হয় ২০২২ সালের ফেব্রুয়ারিতে। ২০২৩ সালের শেষ দিক থেকে এ যুদ্ধে উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *