সর্বশেষ খবর
Home / মৃত / গৃহশিক্ষিকাকে হত্যা করে মরদেহ বস্তায় ভরে লুকিয়ে রাখেন ছাত্রীর মা

গৃহশিক্ষিকাকে হত্যা করে মরদেহ বস্তায় ভরে লুকিয়ে রাখেন ছাত্রীর মা

Today News 24

  • গৃহশিক্ষিকাকে হত্যা করে মরদেহ বস্তাবন্দি, গ্রেপ্তার ছাত্রীর মা-বাবাসহ ৪ জন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি চৌকাপাড়ায় চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এক গৃহশিক্ষিকাকে হত্যার পর মরদেহ বস্তায় ভরে লুকিয়ে রাখার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রীর মা-বাবাসহ চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের বাটাম, নিহতের কানের দুল ও নগদ টাকাও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, নিহত মরিয়ম বেগম প্রায় পাঁচ বছর ধরে অভিযুক্ত সুমাইয়া আক্তার সুমির মেয়েকে পড়াতেন। গত ১৮ মে সকালে তিনি পড়াতে গিয়ে ছেলের জন্য ল্যাপটপ কেনার উদ্দেশ্যে কিছু টাকা ধার চান। পরে নিজের কানের দুল বিক্রি করে টাকা এনে দেওয়ার কথা বলেন। সেই দুল বিক্রি করে পাওয়া টাকার একটি অংশ ব্যক্তিগত কাজে খরচ করে ফেলেন সুমি।

পরে বিকেলে মরিয়ম বেগম টাকা চাইতে গেলে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সুমি কাঠের বাটাম দিয়ে মরিয়ম বেগমকে আঘাত করেন। পরে তার মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর মরদেহ প্রথমে খাটের নিচে লুকিয়ে রাখা হয়। পরে সেটি বস্তায় ভরে ঘরের পাশে গোপনে রেখে দেওয়া হয়। পরবর্তীতে পুরো ঘটনা স্বামী ও শ্বশুরকে জানান অভিযুক্ত সুমি।

পুলিশ আরও জানায়, স্থানীয়দের মাধ্যমে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এরপর প্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হয়।

About Editor

Check Also

জুনে বৃষ্টিপাত কম হবে, থাকবে তাপপ্রবাহ

📰 Today News 24 জুনে কম বৃষ্টিপাত, বাড়তে পারে তাপপ্রবাহ; আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস চলতি জুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *